বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ নম্বর প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে

   অনুচ্ছেদ লেখো

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে ‘বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবই থেকে এ ধরনের কিছু অনুচ্ছেদ দেওয়া হলো।

১৬.

প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রুসেনাদের বিরুদ্ধে

উত্তর: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রুসেনাদের বিরুদ্ধে।

১৭.

প্রশ্ন: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সঙ্গে হাঁটা ধরে

উত্তর: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান। বলেন, লাখ লাখ সুচ চাও তো? আমি দিতে পারি। এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সঙ্গে হাঁটা ধরে।

১৮.

প্রশ্ন:  পশুপাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলে মিশে থাকে প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয় সুন্দরবনের অনেক  প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে যে সব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে

উত্তর: পশুপাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলে মিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনের অনেক  প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যে সব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে।

১৯.

প্রশ্ন: কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এল এসে তাকে বলে রানির যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে

উত্তর: কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এল। এসে তাকে বলে, রানির যদি দাসীর দরকার হয়, তো সে দাসী হবে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা