বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ নম্বর প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে

   অনুচ্ছেদ লেখো

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে ‘বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবই থেকে এ ধরনের কিছু অনুচ্ছেদ দেওয়া হলো।

২০.

প্রশ্ন: নকল রানি উঠানে আল্পনা দিতে যায় কোথায় নকশা কোথায় কী এখানে এক খাবলা রং লেপে দেওয়া ওখানে এক খাবলা লেপা দেখতে যে কি অসুন্দর দেখায়

উত্তর: নকল রানি উঠানে আল্পনা দিতে যায়। কোথায় নকশা কোথায় কী-এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা। দেখতে যে কি অসুন্দর দেখায়!

২১.

প্রশ্ন: রাজা বহু বছর পরে চোখ মেলেন সামনে কে যেন দাঁড়িয়ে কে সেই রাখালবন্ধু রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে

উত্তর: রাজা বহু বছর পরে চোখ মেলেন। সামনে কে যেন দাঁড়িয়ে! কে! সেই রাখালবন্ধু! রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে।

২২.

প্রশ্ন: উয়ারী এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম এই দুই গ্রামে প্রায়ই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত ১৯৩৩ সালে উয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে ২০ ৩০টি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্যমুদ্রা

উত্তর: উয়ারী এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এই দুই গ্রামে প্রায়ই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। ১৯৩৩ সালে উয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে ২০-৩০টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্যমুদ্রা।

২৩.

প্রশ্ন: দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশোনায় সে ভালো খেলাধুলাও করে তবে সময় পেলেই গাছ গাছালি পর্যবেক্ষণ করে রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে

উত্তর: দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। তবে সময় পেলেই গাছ-গাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা