বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ৯ নম্বর প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে
অনুচ্ছেদ লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে ‘বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবই থেকে এ ধরনের কয়েকটি অনুচ্ছেদ দেওয়া হলো।

২৮.
প্রশ্ন: জসীমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
উত্তর: জসীমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনছিল: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

২৯.
প্রশ্ন: নায়াগ্রা হলো জলপ্রপাত জলপ্রপাত তো কখনো দেখিনি শুধু জেনে এসেছি ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে তবে আকারে অনেক বিশাল
উত্তর: নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে। তবে আকারে অনেক বিশাল।

৩০.
প্রশ্ন: জলপ্রপাত দেখতে যাব কিন্তু পাহাড় দেখব না একি কখনো সম্ভব সম্ভব নয় কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই
উত্তর: জলপ্রপাত দেখতে যাব। কিন্তু পাহাড় দেখব না—একি কখনো সম্ভব? সম্ভব নয়। কারণ, পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই।

৩১.
প্রশ্ন: দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তাঁর জন্য ভাত রান্না করবে দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে যদি লাকড়ির দরকার হয় তখন কী দিয়ে ভাত রান্না করবে মা দুই বোন অধীর অপেক্ষায় থাকে
উত্তর: দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তাঁর জন্য ভাত রান্না করবে। দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে। যদি লাকড়ির দরকার হয়, তখন কী দিয়ে ভাত রান্না করবে মা? দুই বোন অধীর অপেক্ষায় থাকে।
 বাকি অংশ ছাপা হবে আগামী শুক্রবার
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা