৯ নম্বর প্রশ্ন:
বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে ‘বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবই থেকে এ ধরনের কয়েকটি অনুচ্ছেদ দেওয়া হলো।
৩২.
প্রশ্ন: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় মহীপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ ঢাকায় আবুজর গিফারী কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন
উত্তর: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি। কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজর গিফারী কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন।
৩৩.
প্রশ্ন: মওলানা ভাসানী ছিলেন নিরহংকার আদর্শবান মানুষ তাঁর জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ সরল তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন খেতেন সাধারণ মানুষের খাবার এ রকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়
উত্তর: মওলানা ভাসানী ছিলেন নিরহংকার আদর্শবান মানুষ। তাঁর জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ-সরল। তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন। খেতেন সাধারণ মানুষের খাবার। এ রকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়।
৩৪.
প্রশ্ন: কী উত্সাহ কী আগ্রহ শুনেও সুখ হয় এ রকম জানার আকাঙ্ক্ষা কয়জনের আছে বলুন তো
উত্তর: কী উত্সাহ, কী আগ্রহ! শুনেও সুখ হয়। এ রকম জানার আকাঙ্ক্ষা কয়জনের আছে, বলুন তো?
৩৫.
প্রশ্ন: মা ওঠো শোন কেউ এসেছে রাহেলা বানু দরজায় টুকটুক শব্দ শোনে দরজার কাছে গেলে আবার শুনতে পায় সেই ডাক মা দরজা খোল
উত্তর: —মা ওঠো। শোন, কেউ এসেছে। রাহেলা বানু দরজায় টুকটুক শব্দ শোনে। দরজার কাছে গেলে আবার শুনতে পায় সেই ডাক, মা দরজা খোল।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা