বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ৯ নম্বর প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে ‘বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবই থেকে এ ধরনের কয়েকটি অনুচ্ছেদ দেওয়া হলো।
৩৬.
প্রশ্ন: হাতি ভাবল পুঁচকে শেয়াল যদি নদী পার হতে পারে আমি পারব না কেন সেও নদীতে নেমে পড়ল
উত্তর: হাতি ভাবল, পুঁচকে শেয়াল যদি নদী পার হতে পারে, আমি পারব না কেন? সেও নদীতে নেমে পড়ল।

৩৭.
প্রশ্ন: আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রুপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ লাল ঠোঁট
উত্তর: আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রুপালি ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই। তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট।

৩৮.
প্রশ্ন: প্রতিবছর ১৪ই ডিসেম্বর আমরা পালন করি শহিদ বুদ্ধিজীবী দিবস এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না আমরা তাঁদের স্মরণ করব চিরদিন
উত্তর: প্রতিবছর ১৪ই ডিসেম্বর আমরা পালন করি ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা। তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাঁদের স্মরণ করব চিরদিন।

৩৯.
প্রশ্ন: স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বাঙালির গৌরব সমগ্র ভারতবর্ষের গৌরব পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ
উত্তর: স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব। সমগ্র ভারতবর্ষের গৌরব। পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ।

৪০.
প্রশ্ন: বাংলার কৃষক মজুর শ্রমিকদের অতি আপনজন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন
উত্তর: বাংলার কৃষক-মজুর-শ্রমিকদের অতি আপনজন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি। মজলুম মানুষের সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা