১৩ নম্বর প্রশ্ন: ফরম পূরণ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ফরম পূরণ। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। নিচে ফরম পূরণের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: মনে করো, তোমার নাম সাজ্জাদ/সিমি। তুমি জুনিয়র স্কলার্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। নিচের ফরমটি খাতায় লিখে পূরণ করো।
আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফরম
১. শিক্ষার্থীর নাম :
২. বিদ্যালয়ের নাম :
৩. শ্রেণি :
৪. ক) শিক্ষার্থীর বাবার নাম :
খ) শিক্ষার্থীর মায়ের নাম :
৫. যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
ক)..... খ)..... গ)......
উত্তর:
আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফরম
১. শিক্ষার্থীর নাম : সাজ্জাদ
২. বিদ্যালয়ের নাম : জুনিয়র স্কলার্স স্কুল
৩. শ্রেণি : পঞ্চম
৪. ক) বাবার নাম : সফি রহমান
খ) মায়ের নাম : সায়মা রহমান
৫. যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
ক) ১০০ মিটার দৌড় খ) মোরগ লড়াই গ) হাঁড়ি ভাঙা
প্রশ্ন: মনে করো, তোমার নাম সাজিদ/দীপা। তুমি বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পাঠচক্রের সদস্য হতে চাও। এ জন্য নিচের নিবন্ধন ফরমটি পূরণ করো।
বিশ্বসাহিত্য কেন্দ্র
পাঠচক্রের সদস্য ফরম
১. নাম :
২. মায়ের নাম :
৩. বাবার নাম :
৪. শ্রেণি :
৫. প্রিয় লেখক :
উত্তর:
বিশ্বসাহিত্য কেন্দ্র
পাঠচক্রের সদস্য ফরম
১. নাম : সাজিদ
২. মায়ের নাম : আমেনা বেগম
৩. বাবার নাম : অনীক খান
৪. শ্রেণি : পঞ্চম
৫. প্রিয় লেখক : হুমায়ূন আহমেদ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা