১৩ নম্বর প্রশ্ন: ফরম পূরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ফরম পূরণ। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। নিচে ফরম পূরণের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: মনে করো, তোমার নাম সীমা। তুমি শেরে বাংলা মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। তুমি স্কুলের স্কাউট দলের
সদস্য হতে চাও। সদস্য হওয়ার জন্য নিচের আবেদন ফরমটি
পূরণ করো।
শেরে বাংলা মডেল স্কুল
স্কাউট সদস্য আবেদন ফরম
১. আবেদনকারীর নাম :
২. পিতার নাম :
৩. মাতার নাম :
৪. শ্রেণি :
৫. রোল :
উত্তর:
শেরে বাংলা মডেল স্কুল
স্কাউট সদস্য আবেদন ফরম
১. আবেদনকারীর নাম : সীমা
২. পিতার নাম : হারুনুর রহমান
৩. মাতার নাম : মালিহা বেগম
৪. শ্রেণি : পঞ্চম
৫. রোল : ২
প্রশ্ন: মনে করো, তোমার নাম তিন্নি। তুমি আমিন বাজার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তুমি কিশোর আলো পত্রিকার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো।
কিশোর আলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিবন্ধন ফরম
১. প্রতিযোগীর নাম :
২. অভিভাবকের নাম :
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের নাম :
৪. শ্রেণি :
৫. প্রিয় চিত্রশিল্পী :
উত্তর:
কিশোর আলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিবন্ধন ফরম
১. প্রতিযোগীর নাম : তিন্নি
২. অভিভাবকের নাম : তবারক খান
৩. শিক্ষপ্রতিষ্ঠানের নাম : আমিন বাজার প্রাথমিক বিদ্যালয়
৪. শ্রেণি : পঞ্চম
৫. প্রিয় চিত্রশিল্পী : জয়নুল আবেদিন
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা