১৩ নম্বর প্রশ্ন: ফরম পূরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ফরম পূরণ। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। নিচে ফরম পূরণের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: মনে করো, তোমার নাম সুফিয়া। তুমি কুমিল্লা আদর্শ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তুমি স্কুলের পাঠাগারের একজন সদস্য হতে ইচ্ছুক। সদস্য হওয়ার জন্য নিচের আবেদন ফরমটি পূরণ করো।
কুমিল্লা আদর্শ বিদ্যালয়
পাঠাগার সদস্য ফরম
১. নাম :
২. পিতার নাম :
৩. মাতার নাম :
৪. শ্রেণি :
৫. রোল নম্বর :
উত্তর:
কুমিল্লা আদর্শ বিদ্যালয়
পাঠাগার সদস্য ফরম
১. নাম : সুফিয়া
২. পিতার নাম : রাইসুল আসাদ
৩. মাতার নাম : রুমানা খাতুন
৪. শ্রেণি : পঞ্চম
৫. রোল নম্বর : ১
প্রশ্ন: মনে করো, তোমার নাম অনিমা। তুমি ঢাকা পাবলিক উচ্চবিদ্যালয়ে ভর্তি হতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ করো।
ঢাকা পাবলিক উচ্চবিদ্যালয়
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনপত্র
১. শিক্ষার্থীর নাম :
২. পিতা/অভিভাবকের নাম :
৩.মাতার নাম :
৪. যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক :
৫. জন্ম তারিখ :
উত্তর:
ঢাকা পাবলিক উচ্চবিদ্যালয়
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনপত্র
১. শিক্ষার্থীর নাম : অনিমা
২. পিতা/অভিভাবকের নাম : অধীর চক্রবর্তী
৩. মাতার নাম : অনামিকা চক্রবর্তী
৪. যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক : ষষ্ঠ শ্রেণি
৫. জন্ম তারিখ : ১১.০২.২০০৭
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা