১৩ নম্বর প্রশ্ন: ফরম পূরণ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ফরম পূরণ। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। নিচে ফরম পূরণের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: মনে করো, তোমার নাম হাসান/টুসি। তুমি ঢাকা মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তুমি ঢাকা বিজ্ঞান মেলায় অংশ নিতে চাও। এ জন্য নিচের আবেদন ফরমটি পূরণ করো।
ঢাকা বিজ্ঞান মেলা
১. নাম :
২. মাতার নাম :
৩. পিতার নাম :
৪. শ্রেণি :
৫. বিদ্যালয়ের নাম :
উত্তর:
ঢাকা বিজ্ঞান মেলা
১. নাম : হাসান
২. মাতার নাম : দিলরুবা খান
৩. পিতার নাম : ইকবাল হাসান
৪. শ্রেণি : পঞ্চম
৫. বিদ্যালয়ের নাম : ঢাকা মডেল স্কুল
প্রশ্ন: মনে করো, তুমি শাকিল/শাকিলা। বিদ্যালয় থেকে ছুটি নিতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করো।
পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
ছুটির ফরম
১. শিক্ষার্থীর নাম :
২. শ্রেণি :
৩. রোল নম্বর :
৪. ছুটির কারণ :
৫. ছুটির মেয়াদ :
উত্তর:
পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
ছুটির ফরম
১. শিক্ষার্থীর নাম : শাকিলা
২. শ্রেণি : পঞ্চম
৩. রোল নম্বর : ৩
৪. ছুটির কারণ : বড় ভাইয়ের বিয়ে
৫. ছুটির মেয়াদ : ১৫.১০.২০১৬ থেকে ১৮.১০.২০১৬
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা