বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ নম্বর প্রশ্ন: ফরম পূরণ

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ফরম পূরণ। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। নিচে ফরম পূরণের নমুনা দেওয়া হলো।

প্রশ্ন: মনে করো, তুমি তানভীর/তানিয়া। তুমি নিউ স্টেশনারি স্টোর থেকে কিছু জিনিস কিনতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য নিয়ে নিচের ফরমটি পূরণ করো।

নিউ স্টেশনারি স্টোর, নড়াইল

জিনিস কেনার ফরম

১. নাম                            :

২. মাতার নাম                  :

৩. পিতা/অভিভাবকের নাম :

৪. বর্তমান ঠিকানা             :

৫. জিনিসের নাম              :    ক)    খ)    গ)    ঘ)    ঙ)

উত্তর:

নিউ স্টেশনারি স্টোর, নড়াইল

জিনিস কেনার ফরম

১. নাম                            :    তানভীর

২. মাতার নাম                  :    মাহবুবা হক

৩. পিতা/অভিভাবকের নাম :    মো. খুরশিদ আলম

৪. বর্তমান ঠিকানা             :    নড়াইল

৫. জিনিসের নাম              :    ক) কলম ২ ডজন, 

                     খ) খাতা ২ ডজন, গ) জ্যামিতি বক্স ২টি,

                     ঘ) সাদা কাগজ ৪ দিস্তা, ঙ) স্কেল ২টি

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা