*১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। কবিতার চরণ সাজিয়ে লেখার জন্য নিচে পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যুগান্তরের ঘূর্ণিপাকে।
ছুটছে তারা কেমন করে,
কেমন করে ঘুরছে মানুষ
থাকব না ক বদ্ধ ঘরে
দেশ হতে দেশ দেশান্তরে
দেখব এবার জগত্টাকে,
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. কিশোরেরা বিশ্বজগত্ ঘুরে দেখতে চায় কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
থাকব না ক বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
খ. কবিতার অংশটুকু ‘সংকল্প’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম।
ঘ. জানা থেকে অজানায়, চেনা থেকে অচেনায়, দেখা থেকে অদেখার রহস্য উদ্ঘাটন করা মানুষের এক অদম্য ইচ্ছা। কেননা, বিশ্বজগতে এমন অনেক রহস্যের বিষয় রয়েছে, যা আমাদের কাছে খুবই বিস্ময়কর। আর তেমনি কিশোরেরাও আকাশ ও পাতালের রহস্য জানতে আগ্রহী। তাই কিশোরেরা বিশ্বজগত্ ঘুরে দেখতে চায়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা