* ১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।
* নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আমি আকাশ ফুঁড়ে;
শুনব আমি, ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে।
বিশ্বজগত্ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
শুনব আমি, ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আমি আকাশ ফুঁড়ে;
বিশ্বজগত্ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
খ. কবিতার অংশটুকু ‘সংকল্প’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম।
ঘ. পাতাল বলতে আমরা সাগরের তলদেশ বা মাটির নিচের দেশকে বুঝে থাকি। মহাকাশের মতো পাতালপুরীও এক অজানা রহস্যঘেরা জায়গা। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলী কবি মাটির নিচে পাতালে কী আছে, তা জানার জন্য পাতাল ফেড়ে সেখানে নামতে চান। পাতালের অজানা রহস্য সম্পর্কে জেনে কৌতূহল মেটাতে চান।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা