১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
গোল-গোল-গোল মোদের মেসের ইমদাদ হক কাজি,
মারো জোরে মারো—গোলের ভিতরে বলেরে ছুঁড়িয়া দাও।
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি।
জীবনের পণ, মরণের পণ, সব বাধা পায়ে দল।
গোল-গোল-গোল চারিদিক হতে ওঠে কোলাহলকল,
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ইমদাদ হক কাজি ভাঙা পায়ে কী কৃতিত্ব দেখিয়েছিল?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
মারো জোরে মারো-গোলের ভিতরে বলেরে ছুঁড়িয়া দাও।
গোল-গোল-গোল চারিদিক হতে ওঠে কোলাহলকল,
জীবনের পণ, মরণের পণ, সব বাধা পায়ে দল।
গোল-গোল-গোল মোদের মেসের ইমদাদ হক কাজি,
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি।
খ. কবিতার অংশটুকু ‘ফুটবল খেলোয়াড়’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম জসীমউদ্দীন।
ঘ. ইমদাদ হক কাজি একজন ফুটবল খেলোয়াড়। জীবন বাজি রেখে ইমদাদ হক কাজি ফুটবল খেলেন এবং গোলও করেন। এর মধ্য দিয়ে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেন। ভাঙা দুই পা দিয়ে গোল করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিলেন ইমদাদ হক কাজি।
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে,
মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাত হয়ে বিছানাতে।
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়
হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার।
মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে,
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ইমদাদ হক সম্পর্কে চারটি বাক্য লেখো।
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়
হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার।
সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে,
মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাত হয়ে বিছানাতে।
মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে,
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
খ. কবিতার অংশটুকু ‘ফুটবল খেলোয়াড়’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম জসীমউদ্দীন।
ঘ. ইমদাদ হক জাত খেলোয়াড়। ফুটবল খেলা এবং খেলায় জেতাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলাপাগল ইমদাদ হক খেলবেনই। নিজের শারীরিক অবস্থা যা-ই হোক না কেন, খেলায় জেতাটাই তার মূল লক্ষ্য।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা