বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 *কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।

# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
বাংলা আমার মায়ের ভাষা
মনের কথা কই।
আমার ভাইয়ের রক্তে লেখা
শহিদ ছেলের দান
মায়ের মুখের মধুর ভাষায়
ফেব্রুয়ারির গান।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ফেব্রুয়ারি এলে সবাই জেগে ওঠে কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
খ. কবিতার অংশটুকু ‘ফেব্রুয়ারির গান’ কবিতার অংশ।
গ. কবিতাটির কবির নাম লুত্ফর রহমান রিটন।
ঘ. বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার মর্যাদা খুব সহজে অর্জিত হয়নি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে রাজপথে ১৪৪ ধারা ভেঙে আন্দোলন এবং বাংলা মায়ের দামাল ছেলেদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই মাতৃভাষার মর্যাদা অর্জিত হয়েছে। তাই ফেব্রুয়ারি এলে সবাই জেগে ওঠে।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা