বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। এই প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো।
বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে জলরাশি এর গা বেয়ে অবিরাম ধারায় শোঁ শোঁ শব্দে নিচে পড়ছে। অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে কুণ্ডের আর কুণ্ড থেকে মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে স্রোতোধারা। পাহাড়ের ওপর থেকে পাথরের ওপর দিয়ে ছুটে আসা পানির স্রোত দুই ভাগে বিভক্ত হয়ে হঠাত্ খাড়াভাবে উঁচু পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যায়। এতে দুটি ধারা সৃষ্টি হয়। বর্ষাকালে ধারা দুটি মিশে যায়। জলরাশি যেখানে পড়ছে, তার চতুর্দিকে পাহাড়, নিচে কুণ্ড। কুণ্ডের ডান পাশে একটি গহ্বর বা গুহার সৃষ্টি হয়েছে। মূল জলপ্রপাতের বাঁ পাশে প্রায় ২০০ গজ দূরে পরিকুণ্ড নামের আরও একটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার থেকে এই মাধবকুণ্ড জলপ্রপাতের দূরত্ব ৭০ কিলোমিটার।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১। ‘পতন’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. নিচে পড়া খ. উত্থান গ. নিম্নে ঘ. অবতরণ
২। মাধবকুণ্ডের জলরাশি প্রবাহিত হচ্ছে কোথা দিয়ে?
ক. বড়লেখা খ. মাধবছড়া
গ.মৌলভীবাজার ঘ. সিলেট
৩। মৌলভীবাজার থেকে মাধবকুণ্ডের দূরত্ব কত?
ক. ৬০ কিমি খ. ৭০ কিমি
গ. ১৬২ কিমি ঘ. ২০০ কিমি
৪। জলপ্রপাতের বিভক্ত হওয়া ধারা দুটি কোন ঋতুতে মিশে যায়?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. হেমন্ত
৫। মাধবকুণ্ড জলপ্রপাতটি কোন জেলায় অবস্থিত?
ক. চট্টগ্রাম খ. কুমিল্লা গ. মৌলভীবাজার ঘ. হবিগঞ্জ
৬। ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ
গা দেহ, শরীর
গহ্বর গর্ত
অবিরাম বিরতিহীন
চতুর্দিকে চারদিকে
প্রবাহিত বয়ে যাওয়া
ক. পাহাড় থেকে পানি পড়ে নিচে একটি — সৃষ্টি হয়েছে।
খ. বর্ষাকালে প্রায়ই — বৃষ্টি ঝরে।
গ. গ্রীষ্মকালে দখিন হাওয়ায় — জুড়িয়ে যায়।
ঘ. বসন্ত ঋতুতে মৃদুমন্দ বাতাস — হয়।
ঙ. — পানিবেষ্টিত স্থলভূমিকে দ্বীপ বলে।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. জলপ্রপাত বলতে কী বোঝ? পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতের নাম কী? বাংলাদেশের একমাত্র জলপ্রপাতের নাম কী এবং সেটি কোথায় অবস্থিত?
খ. মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
গ. মাধবকুণ্ড জলপ্রপাতের বিশেষত্ব পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. খ. উত্থান ২. খ. মাধবছড়া দিয়ে ৩. খ. ৭০ কিমি ৪. খ. বর্ষা ৫. গ. মৌলভীবাজার
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. পাহাড় থেকে পানি পড়ে নিচে একটি গহ্বর সৃষ্টি হয়েছে।
খ. বর্ষাকালে প্রায়ই অবিরাম বৃষ্টি ঝরে।
গ. গ্রীষ্মকালে দখিন হাওয়ায় গা জুড়িয়ে যায়।
ঘ. বসন্ত ঋতুতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়।
ঙ. চতুর্দিকে পানিবেষ্টিত স্থলভূমিকে দ্বীপ বলে।
৭ নম্বর প্রশ্নের উত্তর
ক.
পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জলের পতনকে জলপ্রপাত বলে। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হলো নায়াগ্রা। আর বাংলাদেশের একমাত্র জলপ্রপাত হলো মাধবকুণ্ড। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত।
খ.
মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো:
১. মাধবকুণ্ড জলপ্রপাতটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত।
২. এটি বাংলাদেশের একমাত্র জলপ্রপাত।
৩. প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে জল পতনের মাধ্যমে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে।
৪. এই জলপ্রপাতটির চারপাশ পাহাড়ে ঘেরা।
৫. মাধবকুণ্ড জলপ্রপাতের বাঁ পাশে পরিকুণ্ড নামে আরেকটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।
গ.
প্রকৃতির এক অনিন্দ্যসুন্দর সৃষ্টি মাধবকুণ্ড ঝরনাধারা। এটি একটি জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাতটির পানি প্রায় ১৬২ ফুট উঁচু থেকে পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে। এই জল প্রবাহিত হয়েছে মাধবছড়া এলাকা দিয়ে। আর প্রবাহকালে দুই তীরে প্রকৃতির তৃষ্ণাকে তৃপ্ত করেছে। বলা যায়, মাধবকুণ্ডের জলধারা শান্তির ধারার মতো মাধবছড়া এলাকায় প্রবাহিত হয়েছে।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা