বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 পাঠ্যবই-বহির্ভূত
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। এ প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো।
জীবনের বিকাশ ঘটাতে হলে প্রত্যেক মানুষের ইচ্ছা থাকা দরকার। ইচ্ছাশক্তি থাকলে যেকোনো চেষ্টা সফল হয়। সফল হতে হলে মানুষকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। বিশেষ উদ্দেশ্যে তার জীবন সফল করতে হবে। এ জন্য পালন করতে হবে দায়িত্ব ও কর্তব্য। চেষ্টা না করে বসে থাকলে জীবনে মহত্ কোনো কিছু লাভের আশা করা যায় না। বর্তমান বিশ্বে সভ্যতার যে বিকাশ ঘটেছে, তার পেছনে রয়েছে মানুষের ইচ্ছা ও আগ্রহ। দৃঢ় ইচ্ছাই কোনো কিছু সফল করার সুযোগ এনে দেয়। কাজ করার জন্য ইচ্ছাশক্তিই সেই কাজ বাস্তবায়নে মানুষকে প্রত্যয়ী করে তোলে। যে ব্যক্তি ইচ্ছাশক্তিকে যত নিষ্ঠার সঙ্গে কাজে লাগাতে পেরেছে, সেই ব্যক্তিই তত সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এ জন্য উদ্দেশ্য ঠিক রেখে দৃঢ়প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। তাই বলা যায়, যদি উদ্দেশ্য স্থির থাকে এবং সেই অনুসারে কাজ করা যায়, তাহলে সাফল্য অবশ্যম্ভাবী। ইচ্ছাশক্তি বাস্তবায়নের মাধ্যমেই সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছেন চিকিত্সক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ নানা পেশার মানুষ।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. ইচ্ছা কী করার সুযোগ এনে দেয়?
ক. কাজ সফল করার খ. দৃঢ়তার
গ. শক্তি সঞ্চয়ের
ঘ. নিশ্চেষ্ট হয়ে বসে থাকার
২. জীবনের বিকাশ ঘটাতে হলে কী প্রয়োজন?
ক. ইচ্ছা খ. শক্তি
গ. ক্ষমতা ঘ. সম্পদ
৩. বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে কী করতে হবে?
ক. প্রতিজ্ঞা খ. কৌশল
গ. জ্ঞান অর্জন ঘ. দায়িত্ব ও কর্তব্য পালন
৪. কিসের অভাবে জীবনে সফলতা লাভ করা সম্ভব হয় না?
ক. সম্পদ খ. টাকাপয়সা
গ. জ্ঞান ঘ. ইচ্ছাশক্তি
৫. ইচ্ছাশক্তি কীভাবে কাজে লাগালে সফলতা সম্ভব?
ক. নিষ্ঠার সঙ্গে
খ. দ্বিধাদ্বন্দ্বের সঙ্গে
গ. নিজের ইচ্ছা অনুসারে
ঘ. অন্যের ইচ্ছা অনুসারে

৬। ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ
নিশ্চেষ্ট চেষ্টা না করে
বিকাশ প্রসার
প্রত্যয়ী বিশ্বাসী
নিষ্ঠা মনোযোগ
বাস্তবায়ন বাস্তবে রূপদান করা

ক. তাহসিন প্রতিটি কাজ — সঙ্গে করে।
খ. কাজে — হলে সফল হওয়া যায়।
গ. বর্তমানে শিক্ষার — ঘটেছে।
ঘ. আতিক সাহেবের ভাবনাগুলো — করা দরকার।
ঙ. — হয়ে ঘরে বসে থাকলে সফলতা আসে না।

৭. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. মানুষের জীবনে ইচ্ছা থাকার প্রয়োজনীয়তা কী? তা পাঁচটি বাক্যে লেখো।
খ. জীবনে সফল হওয়ার জন্য পাঁচটি করণীয় লেখো।
গ. মানুষের জীবন কীভাবে সফল হয়ে ওঠে, তা পাঁচটি বাক্যে লেখো।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. ক. কাজ সফল করার ২. ক. ইচ্ছা ৩. ঘ. দায়িত্ব ও কর্তব্য পালন ৪. ঘ. ইচ্ছাশক্তি ৫. ক. নিষ্ঠার সঙ্গে।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. তাহসিন প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করে।
খ. কাজে প্রত্যয়ী হলে সফল হওয়া যায়।
গ. বর্তমানে শিক্ষার বিকাশ ঘটেছে।
ঘ. আতিক সাহেবের ভাবনাগুলো বাস্তবায়ন করা দরকার।
ঙ. নিশ্চেষ্ট হয়ে ঘরে বসে থাকলে সফলতা আসে না।
৭ নম্বর প্রশ্নের উত্তর
ক
মানুষের জীবনে ইচ্ছা থাকার প্রয়োজনীয়তা পাঁচটি বাক্যে নিচে লেখা হলো:
১. মানুষের জীবনে সফলতার জন্য ইচ্ছা থাকা একান্ত প্রয়োজন।
২. জীবনের বিকাশ ঘটাতে হলে ইচ্ছা থাকা দরকার।
৩. ইচ্ছার দৃঢ়তার কারণেই মানুষের চেষ্টা সফল হয়।
৪. দৃঢ় ইচ্ছাই কাজ সফল করার সুযোগ এনে দেয়।
৫. ইচ্ছাশক্তিই মানুষকে কাজের প্রতি আগ্রহী করে তোলে।
খ
জীবনে সফল হতে হলে কাজের প্রতি আগ্রহ থাকতে হবে। কাজের সফলতার জন্য থাকতে হবে নিষ্ঠা ও আগ্রহ। পরবর্তীকালে সেই আগ্রহকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সব সময় কাজ করতে হবে জয়ের লক্ষ্য নিয়ে। পৃথিবীতে বিখ্যাত ব্যক্তিদের সব সফলতার পেছনে ছিল দৃঢ় আগ্রহ, নিষ্ঠা ও ইচ্ছাশক্তি। প্রচণ্ড ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আমরা জীবনে সফল হতে পারি।
গ
সফলতার জন্য প্রথমেই প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি। নিশ্চেষ্ট হয়ে বসে না থেকে পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে। উদ্দেশ্য সফল করতে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। কেননা, মানুষের জীবনে সফলতা আসে দৃঢ় ও ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছাশক্তির দ্বারাই। ইচ্ছাশক্তিকে নিষ্ঠার সঙ্গে কাজে লাগালেই মানুষের জীবন সফল হয়ে ওঠে।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা