বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।

# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।

ছোটদের হইচই ইশকুল মাঠে।

পল্লির সেই সুরে ভরে যায় মন

শহুরে জীবন জ্বালা—শব্দদূষণ।

সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন

দরজায় বেল বাজে, কান পেতে শোন।

গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে

খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।

গ. কবিতাটির কবির নাম কী?

ঘ. ‘পল্লির সেই সুরে ভরে যায় মন’—কথাটি বুঝিয়ে লেখো।

উত্তর:

ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।

সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন

দরজায় বেল বাজে, কান পেতে শোন।

গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে

ছোটদের হইচই ইশকুল মাঠে।

পল্লির সেই সুরে ভরে যায় মন

শহুরে জীবন জ্বালা—শব্দদূষণ।

খ. কবিতার অংশটুকু ‘শব্দদূষণ’ কবিতার।

গ. কবিতাটির কবির নাম সুকুমার বড়ুয়া।

ঘ. শহরে শান্তিতে বসবাস করা মুশকিল। কারণ, হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়। গ্রামে অযাচিত শব্দ অনেক কম, এ কারণে মনের শান্তি বজায় থাকে। আর পাখির কলকাকলি ঝিরঝির বাতাসে পাতার শব্দে মনকে আনন্দে ভরে দেয়।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

জেনে রাখো

পড়ার সময়

মনোযোগ অন্যদিকে চলে যায়, কী

করব?

 যখন পড়তে বসবে,

তখন কেবল পড়ার দিকেই গভীরভাবে মনোযোগ দেবে। অন্য কিছু নিয়ে পড়ার সময় ভাবার দরকার নেই।