
* ১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।
* নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
একলা বসে আপন মনে
নৌকা সারে সারে,
নদীর জোয়ার
এই ছবিটি চেনা।
বসে নদীর ধারে—
এই যে নদী
খ. কবিতার এ অংশটুকু কোন কবিতার তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. গ্রামবাংলার কোন ছবিটি আমাদের চেনা?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো সাজিয়ে লেখা হলো:
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।
খ. কবিতার এ অংশটুকু ‘স্বদেশ’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম আহসান হাবীব।
ঘ. আঁকাবাঁকা নদী, নদীতে পাল তোলা নৌকা, জারুলগাছে হলুদ পাখি ও মাঠে-হাটে মানুষের আসা-যাওয়া গ্রামবাংলার চিরায়ত রূপ। গ্রামবাংলার এই রূপবৈচিত্র্য আমাদের জীবনধারার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। গ্রামবাংলার নিত্যদিনের এই ছবিটি আমাদের সবার চেনা।
* নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
ছবির মতো দেশ,
‘এই যে ছবি এমন আঁকা
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ‘এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ’—কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
‘এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
খ. কবিতার এ অংশটুকু ‘স্বদেশ’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম আহসান হাবীব।
ঘ. নদী, নালা, পাহাড়, সমুদ্র—এসব মিলে এ দেশ একটি ছবির মতো। এ দেশের একেক ঋতুর চেহারা একেক রকম। সব রকম সুন্দরের এই দেশে বাস করে বিভিন্ন ধরনের মানুষ। ছবিতে যেমন নানা রং ব্যবহার করা হয়, এ দেশের প্রকৃতিও তেমনি মাঝেমধ্যে রং বদলায়। রূপে অপরূপা এই দেশ আমাদের গর্ব, আমাদের অহংকার।
* নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
রূপকথা নীল আকাশের বাঁশি—
ধরার বুকের স্নেহ-কণাগুলি
শুনি আর দুলি শান্ত বাতাসে
ঘাস হয়ে ফুটে ওঠে।
যখন তারারা ফোটে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
খ. কবিতার অংশটুকু কোন কবিতার, তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ‘ধরার বুকের স্নেহ-কণাগুলি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি—
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
খ. কবিতার এ অংশটুকু ‘ঘাসফুল’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম জ্যোতিরিন্দ্র মৈত্র।
ঘ. ‘ধরার বুকের স্নেহ-কণাগুলি’ বলতে কবি মানুষের স্নেহ, মায়া-মমতা ও সহমর্মিতার কথা বুঝিয়েছেন। মানুষের মতো ঘাসফুলও আলো, বাতাস ও পানির সাহায্যে ঘাসের বুকে ফুটে ওঠে। আর প্রকৃতির স্নেহ ভালোবাসার প্রতীক হয়ে ফুটে ওঠে।
* নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
শুধু দেখ আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দলো না পায়ে
ছিঁড় না নরম পাতা।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার, তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ঘাসের ছোট ছোট ফুল কী মিনতি করছে?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দলো না পায়ে
ছিঁড় না নরম পাতা।
শুধু দেখ আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
খ. কবিতার এ অংশটুকু ‘ঘাসফুল’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম জ্যোতিরিন্দ্র মৈত্র।
ঘ. ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়—ঘাসফুল সবার কাছে সেই মিনতি করছে। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনি প্রাণ আছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ
পাওয়াটাই বড়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা