১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে।
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে? কেন?
উত্তর:
ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে।
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির।
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।
খ. কবিতার অংশটুকু ‘শব্দদূষণ’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম সুকুমার বড়ুয়া।
ঘ. কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ বিরক্তিকর মনে হয়, যা শুনতে অনেক কর্কশ লাগে। আমার কাছে এটা মোটেও ভালো লাগে না। আবার পাখির সুমধুর ডাক মনে দোলা দেয়। আমাদের চারদিকে অসংখ্য পাখির ডাক যেন মন ভোলানো গান। সেই গানে আছে হূদয় হরণ করা সুর। তাই আমার কাছে পাখির ডাক খুব ভালো লাগে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা