১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে পাঠ্যপুস্তক থেকে নির্বাচিত কবিতার নমুনা
দেওয়া হলো।
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
তোমারি সকাশে যাচি হে শকতি
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
তোমারি করুণাকামী।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. আমরা কেন সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
খ. কবিতার অংশটুকু ‘প্রার্থনা’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা।
ঘ. পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগত্ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। তাই আমরা সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করে থাকি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
তুমি কি জানো?
১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত
১০০ বছর এ দেশে ইস্ট-ইন্ডিয়া
কোম্পানির শাসন চলে।
কোম্পানির প্রথম শাসনকর্তা
ছিলেন লর্ড ক্লাইভ।