বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো। নিচে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।
১
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতাটির লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
যেথায় বাঁকা গলি
ওই ওপারের বন,
নদীতে যায় চলি,
তুমি ভালোবাস তোমার
পাতার আচ্ছাদন।
খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ছেলেটি ওই পারের বনকে কেন ভালোবাসে?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
তুমি ভালোবাস তোমার
ওই ওপারের বন,
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
পাতার আচ্ছাদন।
যেথায় বাঁকা গলি
নদীতে যায় চলি,
খ. কবিতাংশটুকু ‘দুই তীরে’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘ. অনেক গাছ রয়েছে নদীর ওই পারের বনে। গাছের সবুজ পাতার ঘনচ্ছায়ায় আচ্ছাদিত হয়ে থাকে চারপাশ। গাছের শীতল ছায়া আর বয়ে যাওয়া নদী ছেলেটির কাছে খুবই প্রিয়। তাই সে ওপারের বনকে ভালোবাসে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা