বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০

নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমার হয়েছিল। নিজের দেশে নয়, বিদেশের মাটিতে। কানাডায় গিয়েছি। সেখানকার খুব বড় শহর টরন্টো। একদিন বন্ধুবান্ধবের সঙ্গে গল্পের মজলিশে কথা উঠল—সবাই মিলে নায়াগ্রা দেখতে গেলে কেমন হয়। তখনই সবাই রাজি। কোন দিন যাওয়া হবে, তাও ঠিক হলো।
কোথাও যাব বললেই তো হয় না, কীভাবে যাব তা ভাবতে হয়। বাসে করে যাওয়া যায়। কিন্তু বাসে চেপে গেলে নিজের ইচ্ছেমতো যেখানে-সেখানে থামা যায় না। অতএব ঠিক হলো, কোনো বন্ধুর একটা গাড়ি নিয়ে যাওয়া হবে।
তাই যাওয়া গেল একদিন। আমেরিকা কিংবা কানাডায় প্রায় সবারই নিজের গাড়ি থাকে। আমার বন্ধুরও ছিল। বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো নায়াগ্রা, চলো নায়াগ্রা। আহ্, দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে! শাঁ শাঁ করে গাড়ি ছুটতে লাগল। এখানে রাস্তা মোটেই আঁকাবাঁকা থাকে না, রেললাইনের মতো সোজা। ফলে দ্রুতগতিতে গাড়ি চালানো সম্ভব হয়।
কিন্তু এত জায়গা থাকতে নায়াগ্রাই দেখতে যেতে হবে কেন? নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতলভূমিতে গড়িয়ে পড়ে। তবে আকারে অনেক বিশাল। ঝরনা ছোট, আর জলপ্রপাত বড়—এটুকুই যা তফাত। ওপর থেকে নিচে জলের পতনের ব্যাপার দুই জায়গাতেই ঘটছে। জল যদি না-ই পড়ে, তাহলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না। কিন্তু জল যে নিচে পড়ছে, পড়ে যাচ্ছেটা কোথায়? জলের ধর্ম তো গড়িয়ে যাওয়া। ঝরনার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়। বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সমতলের ওপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে। যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাত্ করেই এক বিশাল ফাটল। দুই দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক। একটা নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে। এটাও প্রপাত, কারণ পানি পড়ছে। তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না। পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছেটা কোথায়? নায়াগ্রা তাই একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১৫ = ৫
১। নায়াগ্রা কোথায় অবস্থিত?
ক. জাপান খ. ভারত গ. কানাডা ঘ. রাশিয়া
২। জলপ্রপাত দেখতে বাসে না যাওয়ার কারণ কী?
ক. বাসের ভাড়া বেশি খ. সেখানে বাস যায় না গ. বাসে ইচ্ছেমতো থামা যায় না গ. বাসে সময় বেশি লাগে।
৩। নায়াগ্রা কী?
ক. ভিন্ন রকমের জলপ্রপাত খ. ঝরনা গ. খরস্রোতা নদী ঘ. সাধারণ জলপ্রপাত
৪। সাধারণত জলপ্রপাতের পানি কোথা থেকে গড়িয়ে পড়ে?
ক. পাহাড় থেকে খ. সমতলভূমি থেকে গ. কোনো উঁচু স্থান থেকে ঘ. পাহাড়ি ঢল থেকে
৫। ‘আহ্, দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে!’ এই বাক্যটিতে কোন কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়েছে?
ক. সেমিকোলন ও দাঁড়ি খ. কমা ও প্রশ্নবোধক গ. কমা ও বিস্ময়সূচক ঘ. সেমিকোলন ও বিস্ময়সূচক
২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ১+২+২ = ৫
ক. জলপ্রপাত বলতে কী বোঝো?
খ. জলপ্রপাত ও ঝরনার মধ্যে পার্থক্য কী?
গ. নায়াগ্রা জলপ্রপাতের দুটি বৈশিষ্ট্য লেখো।
৩। নিচের শব্দগুলোর অর্থ লেখো। ১৫ = ৫
তফাত, সৌভাগ্য, মজলিশ, পতন, সমতল।
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
অনুচ্ছেদটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো। ৫
রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই পায়রার পালকের মতো কোমল মনের এক শিশুর জন্ম হলো। নাম তার রোকেয়া। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। তাঁরা দুজনেই রোকেয়াকে খুব স্নেহ করতেন। এই ভাইবোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার পড়াশোনা করার অদম্য আগ্রহ। বড় বোনের কাছেই তিনি বাংলা শিখলেন। আবার রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তাঁর জ্ঞানার্জন। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। সেই বই থেকে ভাই সাবের দিচ্ছেন পাঠ। আর জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত্ত কিছু! রাতের পর রাত এভাবেই লুকিয়ে লুকিয়ে পড়া শিখেছেন রোকেয়া।
সেই সময়টা ছিল আসলে এমনই। মেয়েদের স্বাধীনতা ছিল না, ছিল না লেখাপড়া করার সুযোগ। যা কিছু করার অধিকার, সবই ছিল ছেলেদের। মেয়েরাও যে পড়াশোনা শিখে কিছু করতে পারে, সে কথা কেউ ভাবতে পারত না। খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। রোকেয়ার বোন করিমুন্নেসার ১৪ বছর বয়সে বিয়ে হয়ে যায়। আর রোকেয়ার হলো ১৬ বছর বয়সে। বিয়ের পর স্বামীর নামানুসারে তাঁর নাম হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর স্বামীর সঙ্গে তিনি পাড়ি জমালেন ভাগলপুরে। এরও কয়েক বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। এবার রোকেয়ার শুরু হলো আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে। লেখাপড়া করার স্কুল নেই। কিন্তু মেয়েদের যদি উন্নতি করতে হয়, লেখাপড়া শিখতেই হবে। তিনি বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকার কথা। ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে থাকলে সেই সমাজের উন্নতি হতে পারে না। দেশেরও নয়। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন।
৯ ডিসেম্বর ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন রোকেয়া। মৃত্যুও হয় ৯ ডিসেম্বর ১৯৩২ সালে। নারীজাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১৫ = ৫
১। রোকেয়ার যত আবদার কার কাছে?
ক. ভাইয়ের কাছে খ. বড় বোনের কাছে গ. ভাইবোনের কাছে ঘ. মা-বাবার কাছে
২। রোকেয়া কার কাছে বাংলা শিখলেন?
ক. বাবার খ. মায়ের গ. বড় ভাইয়ের ঘ. বড় বোনের
৩। রোকেয়ার বিয়ে হয় কত বছর বয়সে?
ক. ১৬ বছর খ. ১০ বছর গ. ১৪ বছর ঘ. ১২ বছর
৪। রোকেয়ার আমলে মেয়েদের—
ক. যথেষ্ট স্বাধীনতা ছিল খ. স্বাধীনতা ছিল না গ. মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল ঘ. মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো না
৫। রোকেয়া জন্মগ্রহণ করেন—
ক. ৯ ডিসেম্বর ১৮৮০ খ. ৯ নভেম্বর ১৮৮০
গ. ৯ ডিসেম্বর ১৯৩২ ঘ. ১৮ ডিসেম্বর ১৮৯০
৬। ছকে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। ১৫ = ৫
শব্দ অর্থ
অগ্রদূত যিনি পথ দেখান
চিরস্মরণীয় সব সময় যাকে মানুষ স্মরণ করে
স্নেহ ভালোবাসা
অধিকার দাবি
প্রতিষ্ঠা তৈরি
সমাজ আমাদের চারপাশের পরিবেশ, মানুষ

ক. বেগম রোকেয়া নারীজাগরণের — ছিলেন।
খ. কাজী নজরুল ইসলাম একজন — কবি।
গ. শিক্ষকেরা ছাত্রদের সব সময় — করেন।
ঘ. বেগম রোকেয়া আজীবন মেয়েদের — প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন।
ঙ. শফিক সাহেব একটি বিদ্যালয় — করেছেন।

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? শৈশবে তিনি কার কার কাছে জ্ঞান অর্জন করেন এবং কীভাবে পড়াশোনা করতেন? চারটি বাক্যে লেখো। ১+৪ = ৫
খ. সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? পাঁচটি বাক্যে লেখো। ৫
গ. মেয়েদের যদি উন্নতি করতে হয়, তাহলে কী করতে হবে? বেগম রোকেয়াকে কেন নারীজাগরণের অগ্রদূত বলা হয়? চারটি বাক্যে লেখো। ১+৪ =৫
৮। নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে বাক্য গঠন করো। ২৫ = ১০
ক) ঙ্ক খ) জ্ঞ গ) ঘ্ন ঘ) ব্ধ ঙ) ল্ক
৯। উপযুক্ত স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি উত্তরপত্রে লেখো। ৫
কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে যেন একটা মেয়ে এল এসে তাকে বলে রানির যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে
১০। প্রদত্ত বাক্যগুলোর দাগ দেওয়া ক্রিয়াপদের চলিত রূপ লেখো। ৫
ক) আমি আমার দক্ষতা অপরের উপকারে ব্যবহার করিতে চাই।
খ) কিশোর বর্ষাকালে তার গ্রামে আমগাছ লাগাইবে।
গ) তরুণ চিকিত্সক হইবে।
ঘ) মানুষ তখন একটু একটু করে সভ্য হইতেছে।
ঙ) যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরিতেছে।
১১। বিপরীত শব্দ লেখো। ৫
শুকনো, যুদ্ধ, জয়, সমস্যা, গ্রহণ
১২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো। ৬
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আমি আকাশ ফুঁড়ে;
শুনব আমি, ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে।
বিশ্বজগত্ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো। ১
গ. কবিতাটির কবির নাম লেখো? ১
ঘ. কবি পাতাল ফেড়ে নামতে চান কেন? ২

১৩। মনে করো, তোমার নাম শিমুল/শাহানা। তুমি শীতলপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তুমি কাঁঠালতলী উচ্চবিদ্যালয়ে ভর্তি হতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করো। ৫

কাঁঠালতলী উচ্চবিদ্যালয়
শহর কাঁঠালতলী, রংপুর
ভর্তি ফরম

১। নাম: ............................
২। মাতার নাম: .........................
৩। পিতার নাম: ............................
৪। যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক: .....................
৫। জন্মতারিখ: ................................
১৪। মনে করো তোমার নাম শামীম/সীমা। সম্প্রতি তুমি কম্পিউটার মেলা ঘুরে এসেছ। এখন তোমার দেখা কম্পিউটার মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধু তারেক/আরিফার কাছে একটি চিঠি লেখো। ৫

১৫। নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখো। ১০
ক) তোমার প্রিয় খেলা: ভূমিকা—পছন্দ কেন—খেলার নিয়মকানুন—উপসংহার।
খ) একটি ঐতিহাসিক স্থান: ভূমিকা—অবস্থান—বৈশিষ্ট্য—উপসংহার।
গ) কয়েকটি পরিচিত পাখি: ভূমিকা—পরিচিত পাখি—বিভিন্ন পাখির বর্ণনা—উপসংহার।
ঘ) বাংলাদেশের মৃিশল্প: ভূমিকা—উপাদান—তৈরির কৌশল—ব্যবহার—বর্তমান অবস্থা—উপসংহার।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা