বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ 

   সাজিয়ে লেখো

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে ‘কবিতার চরণ সাজিয়ে লেখো’। নিচে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।

# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. কবিতাটির লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।

তুমি ভালোবাস তোমার

পাতার আচ্ছাদন।

যেথায় গাঁথা ঘনচ্ছায়া

ওই ওপারের বন,

দু-একখানি জেলের ডিঙি

সন্ধেবেলায় ভিড়ে।

খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।

গ. কবিতাটির কবির নাম কী?

ঘ. ওই পারের বনটি কেমন?

উত্তর:

ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।

দু-একখানি জেলের ডিঙি

সন্ধেবেলায় ভিড়ে।

তুমি ভালোবাস তোমার

ওই ওপারের বন,

যেথায় গাঁথা ঘনচ্ছায়া

পাতার আচ্ছাদন।

খ. কবিতাংশটুকু ‘দুই তীরে’ কবিতার।

গ. কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

ঘ. ওই পারের বনটি গাছের সবুজ পাতায় আচ্ছাদিত। সেই বন থেকে একটি রাস্তা এসে মিশেছে নদীতে। সেই নদীর ঘাটে বধূরা আসে। ছেলেরা জলে ভেলা ভাসায়। বনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে গলাগলি করে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছে বেণুবনের শাখা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ওই পারের বনটি।

# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।         

শরত্কাল যে নির্জনে

নদীর বালুচর,

আমি ভালোবাসি আমার

তটের চারিপাশ,

যেথায় ফুটে কাশ

চকাচকির ঘর।

খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।

গ. কবিতাটির কবির নাম কী?

ঘ. সকাল-সন্ধ্যা ছেলের দল কী করে?

উত্তর:

ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো।

আমি ভালোবাসি আমার

নদীর বালুচর,

শরত্কালে যে নির্জনে

চকাচকির ঘর।

যেথায় ফুটে কাশ

তটের চারিপাশ,

খ. কবিতাংশটুকু ‘দুই তীরে’ কবিতার।

গ. কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

ঘ. বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের ছেলেরা খুবই দুরন্ত। নদীর জলে ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা তাদের কাছে বেশ মজার। নদীর স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে দূরে গিয়ে আবার ফিরে আসা ছেলেমেয়েদের জন্য এক মজার খেলা। নদীতে নৌকা ভাসাতেও ওরা খুব ভালোবাসে।

# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।

যে-বই তোমায় অন্ধ করে

সে-বই তুমি পড়বে না।

যে-বই তোমায় দেখায় ভয়

সে-বই তুমি ধরবে না।

সেগুলো কোনো বই-ই নয়

যে-বই তোমায় বন্ধ করে

খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।

গ. কবিতাটির কবির নাম কী?

ঘ. কোন ধরনের বই পড়া উচিত নয়?

উত্তর:

ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।

যে-বই তোমায় দেখায় ভয়

সেগুলো কোনো বই-ই নয়

সে-বই তুমি পড়বে না।

যে-বই তোমায় অন্ধ করে

যে-বই তোমায় বন্ধ করে

সে-বই তুমি ধরবে না।

খ. কবিতাংশটুকু ‘বই’ কবিতার।

গ. কবিতাটির কবির নাম হুমায়ুন আজাদ।

ঘ. কিছু কিছু বই আছে, যেগুলো সুন্দর ও ভালো কথা বলে না; বরং বলতে থাকে এমন সব মন্দ চিন্তাভাবনার কথা, যা পড়লে আমাদের মন সংকীর্ণ ও স্বার্থপর হয়ে যায়। এ ধরনের বই পড়া আমাদের উচিত নয়।

# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।

যে-বই জ্বালে ভিন্ন আলো

তোমাকে শেখায় বাসতে ভালো

সে-বই তুমি পড়বে।

যে-বই জুড়ে সূর্য ওঠে

পাতায় পাতায় গোলাপ ফোটে

সে-বই তুমি পড়বে।

খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।

গ. কবিতাটির কবির নাম কী?

ঘ. কোন ধরনের বই পড়া উচিত এবং কেন?

উত্তর:

ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।

যে-বই জুড়ে সূর্য ওঠে

পাতায় পাতায় গোলাপ ফোটে

সে-বই তুমি পড়বে।

যে-বই জ্বালে ভিন্ন আলো

তোমাকে শেখায় বাসতে ভালো

সে-বই তুমি পড়বে।

খ. কবিতাংশটুকু ‘বই’ কবিতার।

গ. কবিতাটির কবির নাম হুমায়ুন আজাদ।

ঘ. যে বই সুন্দর ও ভালো চিন্তাভাবনার কথা বলে এবং মনের ভেতরের স্বার্থপরতা ও মন্দচিন্তাকে দূর করতে সাহায্য করে, সে ধরনের বই পড়া উচিত। মানবিক গুণসম্পন্ন হয়ে ওঠার জন্য একজন মানুষকে এ ধরনের বই অবশ্যই পড়া উচিত।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা