বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৪ নম্বর প্রশ্নটি থাকবে আবেদনপত্র ও চিঠিপত্র লেখার ওপর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: মনে করো, তোমার নাম মানিক/ময়না। বিদ্যালয়ের নাম রসুলনগর প্রাথমিক বিদ্যালয়। এলাকার ‘কিশোর সংঘ’ আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৬, ২০১৬

বরাবর
প্রধান শিক্ষক
রসুলনগর প্রাথমিক বিদ্যালয়,পাবনা।

বিষয়: পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অনুমতির জন্য আবেদন।

জনাব
সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। আমাদের বিদ্যালয়সংলগ্ন ‘কিশোর সংঘ’ আগামী ১৮-১১-২০১৬ তারিখ এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে। ওই অভিযানে আমরাও অংশগ্রহণ করতে চাই।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করতে মহোদয়ের আজ্ঞা হয়।

বিনীত
পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পক্ষে—
মানিক
পঞ্চম শ্রেণি, রোল নং ৫

প্রশ্ন: মনে করো, তোমার নাম তারেক/সুফিয়া। তোমার বিদ্যালয়ের নাম নিমপুর প্রাথমিক বিদ্যালয়। এখন ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
নভেম্বর ১৬, ২০১৬

বরাবর
প্রধান শিক্ষক
নিমপুর প্রাথমিক বিদ্যালয়, জামালপুর।

বিষয়: কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শনের জন্য আবেদন।

জনাব
নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আপনার তত্ত্বাবধানে আমরা ভাষাশহিদদের স্মৃতিবিজড়িত ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শন ও ভাষাশহিদদের প্রতি একান্ত আগ্রহী।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করতে মহোদয়ের আজ্ঞা হয়।

বিনীত
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে—
তারেক, রোল নং ৩
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা