বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৪ নম্বর প্রশ্নটি থাকবে আবেদনপত্র ও চিঠিপত্র লেখার ওপর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: মনে করো, তোমার নাম সুমন/সুমি। তুমি ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এখন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

উত্তর:

নভেম্বর ১৮, ২০১৬

বরাবর

প্রধান শিক্ষক

ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।

বিষয়: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের জন্য আবেদন।

জনাব

সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমাদের অনেক দিনের ইচ্ছা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করা। তাই আপনার তত্ত্বাবধানে আমরা ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে যেতে চাই।

অতএব, আমাদের আবেদন বিবেচনা করে ওই প্রতিষ্ঠানটি পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করতে মহোদয়ের আজ্ঞা হয়।

বিনীত

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে—

সুমন

ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।

প্রশ্ন: মনে করো, তোমার নাম অনিক/আনিকা। তুমি নয়ানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এখন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু খেলা অন্তর্ভুক্ত করার জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

উত্তর:

নভেম্বর ১৮, ২০১৬

বরাবর

প্রধান শিক্ষক

নয়ানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

বিষয়: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু খেলা অন্তর্ভুক্তির জন্য আবেদন।

জনাব

সবিনয় নিবেদন এই যে আমাদের বিদ্যালয়ে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় হাডুডু খেলাটি অন্তর্ভুক্তির জন্য আবেদন জানাচ্ছি। কারণ, হাডুডু আমাদের জাতীয় খেলা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই খেলার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

অতএব, আপনার কাছে আবেদন, আমাদের বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু খেলাকে অন্তর্ভুক্ত করে বাধিত করবেন।

বিনীত

পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীর পক্ষে—

অনিক

নয়ানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা