সুন্দরবনের প্রাণী
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘সুন্দরবনের প্রাণী’ প্রবন্ধ নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
অপার, সম্ভার, রয়েল, ভয়ংকর, অমূল্য, বিলুপ্ত।
উত্তর:
প্রদত্ত শব্দ অর্থ
অপার অগাধ, অসীম
সম্ভার বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস
রয়েল রাজকীয়
ভয়ংকর ভীষণ, ভীতিজনক
অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না
বিলুপ্ত যা লোপ পেয়েছে
প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
অমূল্য অপার সম্ভার রয়েল ভয়ংকর বিলুপ্ত
ক) বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর।
খ) সমুদ্রের নিচে রয়েছে প্রকৃতির অপার সম্ভার।
গ) বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার।
ঘ) বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর।
ঙ) রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ।
চ) শকুন বাংলাদেশে এখন বিলুপ্তপ্রায় পাখি।
সঠিক উত্তরটি লেখো।
প্রশ্ন: ক্যাঙারু বললেই মনে পড়ে যে দেশের কথা —।
১) ভারত ২) বাংলাদেশ ৩) অস্ট্রেলিয়া ৪) আফ্রিকা
উত্তর: (৩) অস্ট্রেলিয়া।
প্রশ্ন: আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়?
(১) সিংহ (২) হাতি (৩) বাঘ (৪) উট
উত্তর: (১) সিংহ।
প্রশ্ন: বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়?
(১) সিলেট ও খুলনার (২) ভাওয়াল ও মধুপুরের
(৩) রাঙামাটি ও বান্দরবানের (৪) ওপরের সবখানে
উত্তর: (৩) রাঙামাটি ও বান্দরবানের।
প্রশ্ন: কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে?
(১) ইগল (২) শকুন (৩) চিল (৪) কাক
উত্তর: (২) শকুন।
প্রশ্ন: কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় শিং আছে?
(১) চিতাবাঘ (২) চিত্রা হরিণ (৩) ভালুক (৪) গণ্ডার
উত্তর: চিত্রা হরিণ।
প্রশ্ন: কোন প্রাণী পেছনের দুই পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে?
(১) চিতাবাঘ (২) হরিণ (৩) ক্যাঙারু (৪) গণ্ডার
উত্তর: (৩) ক্যাঙারু।
প্রশ্ন: কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় প্রায় গরুর আকারের, নাকের ওপরে শিং থাকে। প্রাণীটির নাম কী?
(১) হাতি (২) গণ্ডার (৩) হরিণ (৪) জলহস্তি
উত্তর: (২) গণ্ডার।
প্রশ্ন: ‘সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না।’ বাক্যটিতে ‘সে’ ও ‘ছাড়া’ কোন পদ?
(১) বিশেষ্য ও ক্রিয়া (২) সর্বনাম ও অব্যয়
(৩) অব্যয় ও বিশেষণ (৪) ক্রিয়া ও সর্বনাম
উত্তর: (২) সর্বনাম ও অব্যয়।
প্রশ্ন: ক্যাঙারু ও সিংহ বললেই কোন দেশের কথা মনে হয়?
উত্তর: বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের বা জায়গার নাম। বাংলাদেশের নামের সঙ্গে যেমন জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। একইভাবে ক্যাঙারু বললেই মনে হয় অস্ট্রেলিয়ার কথা। আর সিংহ বললেই মনে পড়ে যায় আফ্রিকার কথা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা