
*ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের লুত্ফর রহমান রিটন রচিত ‘ফেব্রুয়ারির গান’ কবিতা নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ শিখে খাতায় লেখো।
মুগ্ধ, ঊর্মি, ঊর্মিমালা, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, স্বর্ণলতা, প্রতিধ্বনি।
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
মুগ্ধ বিমোহিত, আনন্দিত।
ঊর্মি নদী ও সাগরের ঢেউ।
ঊর্মিমালা ঢেউসমূহ, ঢেউগুলো।
স্রোতস্বিনী নদী।
সমুদ্দুর সমুদ্র, সাগর।
বাহার সৌন্দর্য।
স্বর্ণলতা সোনালি রঙের বুনোলতা
প্রতিধ্বনি বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায়
ফিরে আসাকে প্রতিধ্বনি বলে।
প্রশ্ন: শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।
মুগ্ধ, ঊর্মি, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, সাগর, ঝরনা, প্রকৃতি, প্রতিধ্বনি, স্বর্ণলতা, পাহাড়, মধুর।
উত্তর:
ক. মুগ্ধ—লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে।
খ. ঊর্মি—ঊর্মিমুখর নদী দেখলে সবাই ভয় পায়।
স্রোতস্বিনী—পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে।
গ. সমুদ্দুর—সাত সমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।
ঘ. বাহার—শাকেরের জামাকাপড়ের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায়।
ঙ. সাগর—সাগরতীরে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ।
চ. ঝরনা—সিলেট ও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে অনেক ঝরনা আছে।
ছ. প্রকৃতি—প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ।
জ. প্রতিধ্বনি—মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারিদিক মুখরিত করে তুলছে।
ঝ. স্বর্ণলতা—মেঠো পথের দুপাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
ঞ. পাহাড়—পাহাড় থেকে নেমে আসা নদী সাগরে গিয়ে পড়ে।
ট. মধুর—আমরা মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা বলি।
প্রশ্ন: শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
সমুদ্দুর, মুগ্ধ, বাহার, প্রতিধ্বনি, মনভোলানো, স্রোতস্বিনীতে
ক. বাংলার সৌন্দর্য দেখে আমি —।
খ. গ্রীষ্মকালে ফলের — দেখা যায়।
গ. সাত — তেরো নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।
ঘ. — ভেসে চলেছে পালতোলা নৌকা।
ঙ. রংধনুর — রঙে আকাশ রঙিন হয়েছে।
চ. সকল মানুষের কণ্ঠে একই —।
উত্তর:
ক. বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।
খ. গ্রীষ্মকালে ফলের বাহার দেখা যায়।
গ. সাত সমুদ্দুর তেরো নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।
ঘ. স্রোতস্বিনীতে ভেসে চলেছে পালতোলা নৌকা।
ঙ. রংধনুর মনভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে।
চ. সকল মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি।
প্রশ্ন: কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।
বাংলা আমার মায়ের ভাষা
ফেব্রুয়ারির গান।
আমার ভাইয়ের রক্তে লেখা
শহীদ ছেলের দান
ফুলপাখি নই, নইকো পাহাড়
মনের কথা কই।
মায়ের মুখের মধুর ভাষায়
ঝরনা সাগর নই
উত্তর:
ফুলপাখি নই, নইকো পাহাড়
ঝরনা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহীদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা