*শখের মৃিশল্প
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘শখের মৃিশল্প’ প্রবন্ধের ওপর আলোচনা করা হবে। তোমরা মনোযোগসহকারে পাঠ আলোচনাটি পড়বে।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।
শখ, টেপাপুতুল, নকশা, শালবন বিহার, টেরাকোটা, মৃিশল্প, শখের হাঁড়ি
উত্তর:
প্রদত্ত শব্দ অর্থ
শখ রুচি, মনের ইচ্ছা।
টেপাপুতুল কুমারেরা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপাপুতুল। তবে এসব মাটির পুতুলের হাত-পা বা জোড়াগুলো একটু ভেজা ভেজা মাটি দিয়ে যত্ন করে লাগাতে হয়।
নকশা রেখা দিয়ে আঁকা ছবি।
শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধবিহার। অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক। এটিই শালবন বিহার নামে পরিচিত।
টেরাকোটা ‘টেরা’ অর্থ মাটি আর ‘কোটা’ অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত।
মৃিশল্প মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃিশল্প।
শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাঁড়িতে রাখা হয়, তার নাম শখের হাঁড়ি।
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
শখ, নকশা, মৃিশল্প, ট্পোপুতুল, টেরাকোটা
ক. এই যে — দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি —।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে — বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক — কিনলাম।
উত্তর: ক. এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি শখ।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে মৃিশল্প বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক টেপাপুতুল কিনলাম।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
ক. আনন্দপুরে কখন মেলা বসে?
(১) ষোলোই ডিসেম্বর (২) পয়লা বৈশাখ
(৩) একুশে ফেব্রুয়ারি (৪) বলিরেখার সময়
উত্তর: (২) পয়লা বৈশাখ
খ. মামা কোথায় পড়েন?
(১) কলেজে (২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
(৩) ঢাকার চারুকলা ইনস্টিটিউটে (৪) চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে
উত্তর: ৩. ঢাকার চারুকলা ইনস্টিটিউটে
গ. মৃিশল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে—
(১) বাঁশ (২) কাঠ (৩) পানি (৪) মাটি
উত্তর: (৪) মাটি
ঘ. আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে—
(১) চারুশিল্প (২) মৃিশল্প বা মাটির শিল্প (৩) কারুশিল্প (৪) দারুশিল্প
উত্তর: (২) মৃিশল্প বা মাটির শিল্প
ঙ. কুমার সম্প্রদায় কিসের কাজ করে?
(১) বাঁশের কাজ (২) কাঠের কাজ
(৩) পাকা বাড়ির কাজ (৪) মাটির কাজ
উত্তর: (৪) মাটির কাজ
চ. গ্রামের শিল্পীরা রং তৈরি করেন—
(১) আম ও লাউ পাতা থেকে (২) শিম পাতার রস ও কাঁঠালগাছের বাকল থেকে (৩) সরিষা ফুল থেকে (৪) পান ও চুন থেকে
উত্তর: (২) শিম পাতার রস ও কাঁঠালগাছের বাকল থেকে
ছ. পোড়ামাটির ফলকের অন্য নাম—
(১) টেপাপুতুল (২) টেরাকোটা (৩) শখের হাঁড়ি (৪) মৃিশল্প
উত্তর: (২) টেরাকোটা
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা