বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি, প্রাথমিক বিদ্যালয়, ঢাকাএক কথায় প্রকাশ  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয় থেকে এক কথায় প্রকাশ অংশটি ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-২।সাধনা করেন যিনি — সাধক।অতি সামান্য পরিমাণ — লেশ।কোনো কাজ করতে যে নাছোড়বান্দা — জেদি।পরের অধীন — পরাধীন।স্নেহের অধিকারী — প্রিয়পাত্র।যা কষ্টে ভেদ করা যায় — দুর্ভেদ্য।চোখে দেখতে পাওয়া যায় এমন — দৃষ্টিগ্রাহ্য।জ্ঞাত হওয়ার মতো সঠিক বিষয় — তথ্য।সংগ্রহ করা — আহরণ।প্রহরা দেয় যে — প্রহরী।ভাবা যায় না এমন — অভাবনীয়।বহন করে এমন — বাহন, বাহক।কল্পনা করা যায় না এমন — অকল্পনীয়।পরিহার করা যায় না এমন — অপরিহার্য।সূর্য ডুবে যাওয়ার দিক — অস্তাচল।প্রাচীনকালের বস্তুসামগ্রী — প্রত্নতাত্ত্বিক।দিনের মধ্যভাগ — মধ্যাহ্ন।দিনের শেষ ভাগ—অপরাহ্ন।চোখের সামনে — প্রত্যক্ষ।যার তুলনা হয় না — অতুলনীয়।এড়ানো যায় না এমন — অনিবার্য।বিশেষভাবে শুদ্ধি করা — পরিশোধন।ওষুধের গুণসম্পন্ন গাছপালা — ভেষজ।মিছিলে উচ্চারিত দাবিদাওয়া — স্লোগান।ছড়িয়ে ছিটিয়ে থাকা — এলোমেলো।জীবনযাপনের ধরন — জীবনাচরণ।যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন — প্রতিবাদী।যে সহজে রেগে ওঠে — রগচটা।গায়ে বেশ জোর আছে এমন — শক্তিধর।রক্ষা করা হয়েছে এমন — সংরক্ষিত।নানা বর্ণের — বিচিত্র।যা চক্রাকারে ঘুরপাক খায় — চরকি।জানার আগ্রহ — কৌতূহল।অজানা কোনো কিছু — রহস্য।জমির পরিমাপ — জরিপ।যা দমন করা যায় না — অদম্য।সবার প্রিয় — জনপ্রিয়।যেখানে যাওয়া কষ্টকর — দুর্গম।নূপুরের শব্দ — নিক্কণ।কোকিলের ডাক — কুহুশুকনো পাতার শব্দ — মর্মর।হাতির ডাক — বৃংহতি।ঘোড়ার ডাক — হ্রেষা।ভ্রমরের গান — গুঞ্জন।স্রোতের বিপরীত — উজান।ধর্মীয় ভাবের গান — মুর্শিদি।অপরের অধীন — পরাধীন।অসীম সাহসী — ডানপিটে।সুন্দর নিয়মে বাঁধা — সুশৃঙ্খল।ছেড়ে যাওয়া — পরিত্যাগ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল