বাংলা
আইডিয়াল সরকারি, প্রাথমিক বিদ্যালয়, ঢাকাএক কথায় প্রকাশ অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয় থেকে এক কথায় প্রকাশ অংশটি ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩।দলের প্রধান ব্যক্তি — অধিনায়ক।পেছনে ফিরে যাওয়া — পশ্চাদপসরণ।ন্যায়ের জন্য লড়াই করে যিনি মারা যান — শহীদ।সম্পূর্ণভাবে অন্যের বশ্যতা স্বীকার করা — আত্মসমর্পণ।ভালোবাসার বাঁধন — প্রীতিডোর।ফুলের রেণু — পরাগ।যে ঘুম ভাঙায় — ঘুমভাঙানি।চিরকালের জন্য — চিরতরে।নিজেকে ভুলে থাকা — আপনভোলা।সংগীত সম্পর্কে যার জ্ঞান রয়েছে — সংগীতজ্ঞ।খুব নিকটবর্তী — আসন্ন।মনে রাখার মতো — স্মরণীয়।সম্মানের সঙ্গে গ্রহণ করা — বরণীয়।অপরিচিত স্থান — অচিনপুর।যার তুলনা হয় না — অতুলনীয়।যার শত্রু জন্মায়নি — অজাতশত্রু।আকাশে যে উড়ে বেড়ায় — খেচর।বিদেশে থাকে যে — প্রবাসী।যা কষ্টে লাভ করা যায় — দুর্লভ।যা জলে চরে — জলচর।যেখানে ঠাঁই পাওয়া যায় না — অথই।অনেক দূর পর্যন্ত বিস্তৃত পানি — পাথার।ঠিক দুপুরবেলা — মধ্যাহ্ন।যা হতে পারে না — অসম্ভব।দুঃখজনক অবস্থা — দুর্দশা।সাধনা করে যে — সাধক।মুক্তি কামনাকারী — মুক্তিকামী।অতি সামান্য পরিমাণ — লেশ।