বাংলা
আইডিয়াল সরকারি, প্রাথমিক বিদ্যালয়, ঢাকাএক কথায় প্রকাশ অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয় থেকে এক কথায় প্রকাশ অংশটি ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৬।# এক কথায় প্রকাশ কর।উদিত হচ্ছে এমন —উদীয়মান।উপস্থিত বুদ্ধি আছে যার —প্রত্যুৎপন্নমতি।উপায়হীন যে —নিরুপায়।উচিত নয় এমন যা —অনুচিত।উপস্থিত আছে এমন —বর্তমান।একই গুরুর শিষ্য যারা —সতীর্থ।একই জননীর পুত্র —সহোদর।হঠাৎ এসেছেন যে ব্যক্তি —আগন্তুক।কোনো কিছু থেকে ভয় পায় না যে —অকুতোভয়।কখনো ভাবা যায়নি এমন —অভাবনীয়।কোথাও উঁচু কোথাও নিচু —বন্ধুর।কষ্টে যা নিবারণ করা যায় —দুনির্বার।ক্রমশ উঁচু পথ —চড়াই।কল্পনা করা যায় না এমন —অকল্পনীয়।খেয়াপার করে যে —পাটনি।গাছের মধ্যে গণ্য নয় এমন —আগাছা।চোখের সামনে —প্রত্যক্ষ।চৈত্র মাসের ফসল —চৈতালি।জানা যায়নি যা কিছু —অজ্ঞাত।ছয় মাস পরপর অনুষ্ঠিত —ষাণ্মাষিক।বরণীয় ব্যক্তির সম্মানে উৎসব —জয়ন্তী।দিনের শেষ ভাগ —অপরাহ্ন।দিনের পূর্বভাগ —পূর্বাহ্ন।নদী মাতা যার —নদীমাতৃক।পাওয়া যায় না যা —অপ্রাপ্য।পান করার ইচ্ছা —পিপাসা।বুকে হেঁটে চলে যা —উরগ।লোভের ইচ্ছা —লিপ্সা।লাফিয়ে চলে যা —প্লবগ।শৈশব থেকে —আশৈশব।শুভকামনা করেন যিনি —শুভাকাঙ্ক্ষী।সর্বজন সম্বন্ধীয় —সার্বজনীন।সর্বজনের কল্যাণে —সর্বজনীন।হাতে-কলমে শেখা —প্রশিক্ষণ।যে বেশি কথা বলে —বাচাল।যে উপকারীর উপকার স্বীকার করে —কৃতজ্ঞ।যে উপকারীর অপকার করে —কৃতঘ্ন।যে হিংসা করে —হিংসুক।যার তুলনা হয় না —অতুলনীয়।খ্যাতি আছে যার —খ্যাতিমান।খুব শীতও নয়, খুব গরমও নয় —নাতিশীতোষ্ণ।দেশকে যিনি ভালোবাসেন —দেশপ্রেমিক।বুকে হেঁটে গমন করে যে —সরীসৃপ।রেশম দিয়ে তৈরি —রেশমি।সত্য কথা বলে যে —সত্যবাদী।বাধা মানে না যে —অবাধ্য।পা থেকে মাথা পর্যন্ত —আপাদমস্তক।অনেকের মধ্যে একজন —অন্যতম।যা সহজে লাভ করা যায় —সুলভ।একই সময়ে বর্তমান —সমসাময়িক।সোনার মতো —সোনালি।রুপার মতো —রুপালি।যে নৌকা চালায় —মাঝি।ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন —ভাষাবিদ।যা সহজে দমন করা যায় না —দুর্দমনীয়।নতুন কিছু তৈরি করা —আবিষ্কার।যে পরে জন্মগ্রহণ করেছে —অনুজ।বিভিন্ন জাতি-সম্পর্কীয় —আর্ন্তজাতিক।যে অন্যের অধীন নয় —স্বাধীন।হরিণের চামড়া —অজিন।বাঘের চামড়া —কৃত্তি।সিংহের ডাক —নাদ।যিনি বিশেষ জ্ঞান রাখেন —অভিজ্ঞ।যা কষ্টে লাভ করা যায় —কষ্টসাধ্য।চিরদিন মনে রাখার যোগ্য —চিরস্মরণীয়।বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি —বীরশ্রেষ্ঠ।