বাংলা
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসঠিক অংশ বেছে লেখা অংশ-৩প্রিয় পরীক্ষার্থীরা, ‘প্রদত্ত অংশটুকু খাতায় লিখে বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে এর পাশে লেখো’ শিরোনামে একটি প্রশ্ন বাংলা প্রশ্নপত্রে থাকে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে নির্বাচিত কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো।# বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশ বেছে নিয়ে এর পাশে লেখো।৫১। পাখি চায় বন— (নীল আকাশের গান/স্বাধীনমুক্ত প্রাণ/নীল নভ অঙ্গন)উত্তর: পাখি চায় বন—স্বাধীনমুক্ত প্রাণ।৫২। কবি বন্দে আলী মিয়া জন্মগ্রহণ করেন— (১৯০৬ খ্রিষ্টাব্দে/১৯০৫ খ্রিষ্টাব্দে/১৯৯০ খ্রিষ্টাব্দে)উত্তর: কবি বন্দে আলী মিয়া জন্মগ্রহণ করেন ১৯০৬ খ্রিষ্টাব্দে।৫৩। শিয়াল পণ্ডিতের পাঠশালা বইটি লিখেছেন—(বন্দে আলী মিয়া/কবি জসীমউদ্দীন/রাজিয়া খাতুন চৌধুরী)উত্তর: শিয়াল পণ্ডিতের পাঠশালা বইটি লিখেছেন বন্দে আলী মিয়া।৫৪। গাছপালা বাতাস থেকে গ্রহণ করে— (অক্সিজেন/নাইট্রোজেন/কার্বন ডাই অক্সাইড)উত্তর: গাছপালা বাতাস থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড।৫৫। গাছপালা না থাকলে বাতাসের— (অক্সিজেন/কার্বন ডাই অক্সাইড/নাইট্রোজেন শেষ হয়ে যেত)উত্তর: গাছপালা না থাকলে বাতাসের অক্সিজেন শেষ হয়ে যেত।৫৬। শক্তির প্রধান উৎস— (ভিটামিন/খনিজ লবণ/খাদ্যশস্য)উত্তর: শক্তির প্রধান উৎস খাদ্যশস্য।৫৭। সরিষা, নারকেল, বাদাম— (ফল/তন্তু/তেল জাতীয় খাদ্য)উত্তর: সরিষা, নারকেল, বাদাম তেল জাতীয় খাদ্য।৫৮। কফি ও কোকো তৈরি হয়—(বীজ/ লতা/ ফল থেকে)উত্তর: কফি ও কোকো তৈরি হয় বীজ থেকে।৫৯। তন্তু উৎপাদনকারী গাছ— (মেহগনি/শাল/পাট)উত্তর: তন্তু উৎপাদনকারী গাছ পাট।৬০। ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ—(গর্জন/সিনকোনা/সেগুন)উত্তর: ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ সিনকোনা।৬১। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়— (আসামলতা/কালোমেঘ/সিনকোনা থেকে)উত্তর: ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সিনকোনা থেকে।৬২। গাছপালা ও বনভূমি যেখানে বেশি সেখানে— (বৃষ্টি হয়/খরা হয়/ঝড় হয়)উত্তর: গাছপালা ও বনভূমি যেখানে বেশি সেখানে বৃষ্টি হয়। ৬৩। গাছপালা না থাকলে পরিবেশ হতো— (শীতল/নাতিশীতোষ্ণ/উষ্ণ)উত্তর: গাছপালা না থাকলে পরিবেশ হতো উষ্ণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল