বাংলা
আমাদের এই দেশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ে ‘আমাদের এই দেশ’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম লেখ।উত্তর: সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তৃত সমতল ভূমি ছড়িয়ে আছে বাংলাদেশের হূদয়জুড়ে। অন্যদিকে আছে ঘন সবুজ গাছঘেরা পাহাড়ি টিলা। এসব পাহাড়ি এলাকা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মধ্যে প্রধান হলো—চাকমা, মুরং, মারমা, লুসাই, গারো ইত্যাদি। তারা পাহাড়ে জুমচাষ করে। তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। প্রশ্ন: নদী, খাল-বিল ও সমুদ্রে পাওয়া যায় এমন দশটি মাছের নাম লেখ। উত্তর: বাংলাদেশের নদী, খাল-বিল ও সমুদ্রে সারা বছরই বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। নদী, খাল-বিল ও সমুদ্রে পাওয়া যায় এমন দশটি মাছের নাম নিচে দেওয়া হলো।১। ইলিশ—নদীর মাছ২। চিতল—নদীর মাছ৩। শোল—খাল-বিলের মাছ৪। কৈ—খাল-বিলের মাছ৫। রূপচাঁদা—সমুদ্রের মাছ৬। কোরাল—সমুদ্রের মাছ৭। লাক্ষা—সমুদ্রের মাছ৮। লইট্টা—সমুদ্রের মাছ৯। ফাইস্যা—সমুদ্রের মাছ১০। শিং—খাল-বিলের মাছপ্রশ্ন: কখন নবান্ন উৎসবে সবাই মেতে ওঠে? এ দেশের কয়েক প্রকার ধানের নাম লেখ। উত্তর: নবান্ন উৎসব বাংলাদেশের জনজীবনের একটি অন্যতম সামাজিক উৎসব। শরৎ ঋতুর শেষে হিমেল হওয়ার ভেলায় ভেসে আসে হেমন্ত। নতুন ধানের মিষ্টি গন্ধে আমোদিত হয় হেমন্তের প্রকৃতি। ঘরে ঘরে জাগে আনন্দের ঢেউ। ঢেঁকির তালে ধান-ভানার গানে তখন নবান্ন উৎসবে সবাই মেতে ওঠে। এ দেশের উর্বর মাটিতে ফলে অনেক রকমের ধান। এসব ধানের মধ্যে উল্লেখযোগ্য কয়েক প্রকারের ধানের নাম হলো—অঞ্জন লক্ষ্মী, আকাশমণি, পক্ষীরাজ, কাশফুল, বাঁশফুল, বাসমতি, বিন্নি, কালাজিরা, বাদশাভোগ, কাটারিভোগ, বালাম ও বিরুই। প্রশ্ন: আমাদের দেশের মেয়েরা অবসর সময়ে কী-কী জিনিস তৈরি করে?উত্তর: আমাদের দেশের মেয়েরা অবসর সময়ে নানা রকম শৌখিন জিনিস তৈরি করে থাকে। এসব শৌখিন জিনিসের মধ্যে রয়েছে—পাটের আঁশের রঙিন নকশি-শিকা, ঝিনুকের বোতাম, কড়ি ও পুঁতি লাগানো পুঁতি ফুলের শিকা এবং নকশিপাখা। রঙিন সুতোর নকশিপাখায় সুতোর বুননে ওরা ফুটিয়ে তোলে ফুল, পাখি, গাছ ও পাতার নকশা। এ ছাড়াও আমাদের দেশের মেয়েদের অবসরে তৈরি অন্যতম শৌখিন জিনিস হলো শীতলপাটি ও নকশিকাঁথা। রঙিন বেতের বুননে ওরা শীতলপাটিতে ফুটিয়ে তোলে পাখি, পালকি, মসজিদ, নৌকা, বাঘ, হরিণ ও বিভিন্ন ফুলের নকশা। সুচ ও সুতো দিয়ে সেলাই করা ওদের নকশিকাঁথায় থাকে লতাপাতা, ফুল, ধানের ছড়া, চাঁদ-তারা, পাখি ও নানা রকমের ছবি। প্রশ্ন: নিচের ছক অনুযায়ী এ দেশের নৌকা, ধান, মাছ ও কাপড়ের নামের তালিকা তৈরি কর এবং সেগুলো লেখ। উত্তর: প্রদত্ত ছক অনুযায়ী এ দেশের নৌকা, ধান, মাছ ও কাপড়ের নামের তালিকা:নৌকা ধান মাছ কাপড় কোষা অঞ্জন লক্ষ্মী রূপচাঁদা মসলিনডিঙি আকাশমণি ইলিশ রেশমছিপ পক্ষীরাজ কোরাল তসরবালাম কাশফুল লাক্ষা গরদবজরা বাঁশফুল লইট্যা মুগাপানসি বাসমতি ছুরি মটকাপাতাম বিন্নি ফাইস্যা জামদানিসাম্পান শঙ্খমুখী রুই টাঙ্গাইলময়ূরপঙ্খি মানিক শোভা কাতলা বালুচরি কালজিরা মৃগেল বাদশাভোগ ভেটকি কাটারিভোগ ভাঙন বালাম চিতল বিরুই বোয়াল শোল কৈ মাগুর শিং পাবদা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল