বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহত্ত্বের শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নোগুলোর উত্তর দাও।চেয়ারম্যান পদপ্রার্থী হাসান সাহেব একজন ধনী ব্যবসায়ী। বিপুল অর্থ আর প্রতিপত্তির মালিক তিনি। সাধারণ মানুষের মধ্যে বিস্তর টাকা-পয়সা বিলিয়ে তিনি ভোটের রায় নিজের পক্ষে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। অথচ একই পদে আসীন থাকা অন্য প্রার্থী খোদা বখস একজন অতি সাধারণ ভদ্র, সহজ-সরল ও অমায়িক চরিত্রের অধিকারী। টাকা-পয়সা দিয়ে নয়, নিজেরে কাজ ও যোগ্যতা দিয়ে তিনি অন্যের সেবায় নিয়াজিত হতে চান। সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা হাসান সাহেবের চেয়ে অনেক বেশি। আসলে ক্ষমতার জোরে নয়, মহত্ত্ব, উদারতা আর অনুপম ব্যবহারই একজন মানুষকে সহজে অন্যের প্রিয়ভাজন করে তোলে।প্রশ্ন: ক. উদ্দীপকের হাসান সাহেব চরিত্রটি তোমার পঠিত গল্পের কোন চরিত্রের ইঙ্গিত করে?প্রশ্ন: খ. কে ঘাতক প্রেরণ করেছিল? কেন?প্রশ্ন: গ. উদ্দীপকে উল্লিখিত হাসান সাহেব চরিত্রের সঙ্গে তোমার পঠিত গল্পের চরিত্রটি কতটুকু সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো।প্রশ্ন: ঘ. ‘ক্ষমতার জোরে নয়, মহত্ত্ব, উদারতা আর অনুপম ব্যবহারই একজন মানুষকে সহজেই অন্যের প্রিয়ভাজন করে তোলে’— মহত্ত্বের শক্তি গল্প অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উত্তর: ক. উদ্দীপকের খান সাহেব চরিত্রটি মো. এয়াকুব আলী চৌধুরী বিরচিত ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধের উল্লেখযোগ্য চরিত্র ইয়েমেন অধিপতির চরিত্রের ইঙ্গিত করে।উত্তর: খ. আরবের ইয়েমেন প্রদেশের ধনাঢ্য অধিপতি সর্বদা চাইতেন, রাজ্যের সবাই তাঁর প্রশংসায় মেতে থাকুক। এ উদ্দেশে তিনি রাজ্যের মধ্যে প্রজাসাধারণকে প্রচুর অর্থসম্পদ দান করতেন। একবার মহা আড়ম্বর করে তিনি রাজ্যের সবাইকে ডেকে দরবার করলেন। সেখানে সব প্রকার সুখাদ্য দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হলো, সেই সঙ্গে নানারকম উপহার সামগ্রী ও বখশিশ প্রদান করে সবাইকে তুষ্ট করা হলো। প্রত্যেকেই নরপতির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। এ অবস্থায় কেউ একজন হঠাৎ করে রাজ্যের অতি নগণ্য, সাধারণ, কপর্দকহীন এক সাধু পুরুষ হাতেম আলীর গুণগানে মেতে উঠল। এতে নরপতি ঈর্ষার আগুনে জ্বলে উঠলেন। তাঁর ধারণা হলো, হাতেম জীবিত থাকা অবস্থায় তিনি প্রজাসাধারণের কাছে এককভাবে প্রিয়ভাজন হয়ে উঠতে পারবেন না। তাই নিজের সম্মান ও সুনাম রক্ষার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, হাতেমকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতে। আর সে কারণেই ইয়েমেন অধিপতি নরপতির সম্মুখে হাজির হওয়ার জন্য গুপ্তঘাতক প্রেরণ করেছিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল