বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলনাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘তুলনা’ কবিতার বিষয়বস্তু এবং প্রশ্নোত্তর আলোচনা করব।আমাদের জাগতিক চলার পথ সুন্দর করার জন্য জ্ঞানী ও মহৎ ব্যক্তির পরামর্শ একান্ত দরকার। জ্ঞানী ব্যক্তির দৃষ্টি অনুসরণ করে আমরাও মহৎ মনের অধিকারী হতে পারি। জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য, পাপ-পুণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে। একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করলেই তা আমরা বুঝতে পারি। জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপজনকে দোষারোপ করা, আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয়। জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়।এই ছিল ‘তুলনা’ কবিতার মূলভাব। এবার এস, পাঠ-সম্পৃক্ত কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। তারপর বাক্যরচনা ও প্রশ্নোত্তর।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।প্রবীণ, অন্বেষণে, নিষ্পাপ, অনল, ঈর্ষা, বহ্নিতাপ, তুষ্ট, গরীয়ান।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থপ্রবীণ প্রাচীনঅন্বেষণে খোঁজেনিষ্পাপ পাপশূন্যঅনল আগুনঈর্ষা পরশ্রীকাতরতাবহ্নিতাপ আগুনের উত্তাপতুষ্ট তৃপ্তগরীয়ান মহানপ্রশ্ন: নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্যরচনা করো।ভ্রমণ, মহাজন, জ্ঞানী, নিষ্পাপ, ঈর্ষা, গরীয়ানউত্তর:প্রদত্ত শব্দ বাক্যরচনাভ্রমণ নৌকাভ্রমণ খুবই আনন্দদায়ক।মহাজন মহাজন ব্যক্তি সবার শ্রদ্ধার পাত্র।জ্ঞানী জ্ঞানী লোক সবার প্রিয়পাত্র।নিষ্পাপ শিশুরা ফুলের মতো নিষ্পাপ।ঈর্ষা ঈর্ষা করা ভালো নয়।গরীয়ান আল্লাহ তাআলা গরীয়ান, মহীয়ান।প্রশ্ন: প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো: ‘সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর’।উত্তর: আলোচ্য লাইনটি শেখ ফজলল করীম রচিত ‘তুলনা’ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে সত্যের স্বকীয়তা, সৌন্দর্য ও মহত্বের চিরন্তন গুণের কথা বলা হয়েছে।সত্য কখনো চাপা থাকে না। সত্যকে হাজার চেষ্টাতেও ঢেকে রাখা যায় না। সত্য নিজ গুণেই প্রকাশিত হয়ে পড়ে। সে জন্য যে ব্যক্তি সত্যনিষ্ঠ, তিনি কাউকে ভয় পান না। এ জন্যই বলা হয়, সত্যের শির সব সময় উন্নত। সত্য কারও কাছে মাথা নত করে না। সত্যই সুন্দর, সত্যই চির কল্যাণকর। তাই আমাদের জীবনে সত্যের স্থান সব কিছুর ওপরে। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল