বাংলা
আমরা তাঁদের ভুলব নাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘আমরা তাঁদের ভুলব না’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটি ভালোভাবে পড়বে। তোমরা তো জানো, বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে এ দেশের অজস্র মানুষ প্রাণ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ নানা পেশার মানুষ। প্রাণ দিয়েছেন অনেক সরকারি-বেসরকারি চাকরিজীবী। ২৫ মার্চ মধ্যরাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ দেশের বুদ্ধিজীবীদের, নিরীহ মানুষদের। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ দেশের খ্যাতনামা বরেণ্য ব্যক্তিদের। পাকিস্তানি সেনারা এ দেশের মুক্তিযুদ্ধবিরোধী দোসরদের সহযোগিতায় এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। অনেক মূল্যবান প্রাণের বিনিময়ে, অনেকের ত্যাগের বিনিময়ে আমরা প্রিয় স্বাধীনতা অর্জন করেছি। যাঁদের মহান ত্যাগ ও প্রাণদান আমাদের স্বাধীনতার সঙ্গে মিশে আছে, আমরা কোনো দিন তাঁদের ভুলব না।এই মূল বক্তব্য নিয়েই রচিত হয়েছে ‘আমরা তাঁদের ভুলব না’। প্রশ্ন: বাক্য রচনা করো: বর্বর, পরিকল্পিতভাবে, বাস্তবায়ন, রেহাই, বধ্যভূমি, জনহিতকর, নীলনকশা, ঠান্ডা মাথায়, নির্বিচার, কোণঠাসা।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাবর্বর ঢাকার নিরীহ মানুষের ওপর পাকিস্তানিদের বর্বর আক্রমণ বিশ্ববাসীকে হতবাক করে দেয়।পরিকল্পিতভাবে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিদের।বাস্তবায়ন পাকিস্তানিরা এ দেশের স্বাধীনতাবিরোধী কিছু মানুষের সহায়তায় বুদ্ধিজীবীদের হত্যা করার নীলকশা বাস্তবায়ন করে।রেহাই বাংলাদেশের শিশুরাও পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার থেকে রেহাই পায়নি।বধ্যভূমি দেশ স্বাধীন হওয়ার পর মিরপুর বধ্যভূমিতে অনেক বুদ্ধিজীবীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল।জনহিতকর রণদাপ্রসাদ সাহা জনহিতকর অনেক কাজ করেছেন।নীলকশা পাকিস্তানি সেনারা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য একটি নীলনকশা তৈরি করেছিল।ঠান্ডা মাথায় পাকিস্তানি সেনারা ঠান্ডা মাথায় এ দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে।নির্বিচার ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা ঢাকায় নির্বিচারে হত্যা চালিয়েছে।কোণঠাসা মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল