বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.)আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কারা, কোথায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন?উত্তর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তেমনই একটি প্রতিরোধ ছিল ১৯৭১ সালের এপ্রিল মাসে। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আমাদের মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল। মুক্তিবাহিনী ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে আশুগঞ্জে, উজানীস্বরে ও এন্ডারসন খালের পাড়ে তিনটি প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তুলেছিল। প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে কোথায় কোথায় প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলা হয়। উত্তর: পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসতে থাকে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিবাহিনী ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে গড়ে তোলে তিনটি প্রতিরক্ষা ঘাঁটি। এই ঘাঁটি তিনটি গড়ে তোলা হয় আশুগঞ্জ, উজানীস্বর ও এন্ডারসন খালের পাড়ে।প্রশ্ন: নিরাপত্তা অসম্পূর্ণ ছিল কোন দিকে? সে জন্য কী করা হয়েছিল?উত্তর: মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে প্রতিরোধ-প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তুললেও তা পর্যাপ্ত ছিল না। তখনো কিছুটা নিরাপত্তা অসম্পূর্ণ ছিল। আর এই অসম্পূর্ণ নিরাপত্তা ছিল দক্ষিণ দিকে। সে জন্য কমান্ডারের নির্দেশে মুক্তিবাহিনীর একটা প্লাটুন দক্ষিণে অবস্থান নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ওই প্লাটুনে ছিল মাত্র ১০ জন মুক্তিসেনা। অধিনায়ক ছিলেন সিপাহি মোস্তফা কামাল। প্রশ্ন: দরুইন গ্রাম কোথায়? সেখানে কারা অবস্থান নিয়েছিল?উত্তর: ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগরের উত্তর দিকে দরুইন গ্রাম। ১৯৭১ সালে এপ্রিল মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য সেখানে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের ওই প্লাটুনে মুক্তিসেনা ছিলেন ১০ জন। সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল সেই প্লাটুনের অধিনায়ক ছিলেন।প্রশ্ন: মোস্তফা কামাল কী বিশ্বাস করতেন?উত্তর: ২৪ বছর বয়সী প্রাণবন্ত যুবক মোস্তফা কামাল ছিলেন প্রচণ্ড আত্মপ্রত্যয়ী। তাঁর সাহস, বুদ্ধি ও কর্মতৎপরতায় ছিল প্রশংসনীয়। মোস্তফা কামাল বিশ্বাস করতেন, সৈন্যদের মনোবলই আসলে দুর্ভেদ্য দুর্গ। আর তাদের সাহস যেন দুর্গের দেয়াল। তাই মাত্র ১০ জন মুক্তিসেনা নিয়ে দরুইন গ্রামে প্রতিরক্ষা ঘাঁটি নিরাপদ রাখার সাহস করেছিলেন মোস্তফা কামাল।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল