বাংলা
গানের দেশে প্রাণের উল্লাসপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনা পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্যসূচিতে আজ রয়েছে ‘গানের দেশে প্রাণের উল্লাস’। প্রবন্ধটি রচনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মনসুর মুসা। এসো তা হলে শব্দার্থের মধ্য দিয়ে এবার আজকের আলোচনা শুরু করা যাক।# শব্দগুলোর অর্থ লেখো।অভিব্যক্তি, শিষ্যত্ব, গুরু, রেওয়াজ, পারদর্শী, প্রতিফলন, বিনোদন, শ্রমজীবী, উদ্দীপনা, অভিহিত।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ অভিব্যক্তি প্রকাশ। শিষ্যত্ব ছাত্রত্ব, গুরুর অনুসারী। গুরু ওস্তাদ, শিক্ষক। রেওয়াজ অভ্যাস, অনুশীলন। পারদর্শী দক্ষ, অভিজ্ঞ, সমর্থ। প্রতিফলন ছায়াপাত, প্রতিবিম্বন। বিনোদন আমোদ, আনন্দদায়ক। শ্রমজীবী শ্রমিক, কর্মজীবী। উদ্দীপনা উৎসাহ, আগ্রহ। অভিহিত কথিত, উক্ত।# বাক্য রচনা করো: সাধনা, বাকশিল্প, মন্ত্রমুগ্ধ, লোকসংগীত, স্বতঃস্ফূর্ত, অভিব্যক্তি, রেওয়াজ, প্রতিফলন, অভিহিত, শ্রমজীবী।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনা সাধনা—বিজ্ঞানীদের সাধনার ফলে মানুষের জানার সীমা বেড়েছে।বাকশিল্প—কবিতা আবৃত্তি এক ঐতিহ্যবাহী বাকশিল্প।মন্ত্রমুগ্ধ—তানসেনের সংগীত সম্রাট আকবর মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন।লোকসংগীত—বাংলাদেশের লোকসংগীত অত্যন্ত জনপ্রিয়।স্বতঃস্ফূর্ত—স্বতঃস্ফূর্ত গান মনকে নাড়া দেয়।অভিব্যক্তি—নাচের ভঙ্গিতে ভাবের অভিব্যক্তি ঘটে।রেওয়াজ—ভালো শিল্পীরা নিয়মিত রেওয়াজ করেন।প্রতিফলন—সংগীতে মানুষের সুখ-দুঃখের প্রতিফলন ঘটে।অভিহিত—গ্রামবাংলার অধিকাংশ গান লোকসংগীত নামে অভিহিত।শ্রমজীবী—কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষ সমস্বরে গান করে থাকে।# শূন্যস্থান পূরণ করো।(ক) যে সুন্দর করে কথা বলে তাকে বলা হয় —।(খ) প্রাচীনকাল থেকে মানুষ ভাব — করার জন্য গান করে এসেছে।(গ) লোকসংগীত সাধারণ মানুষের — স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি।(ঘ) প্রতিটি ঋতুতে — পরিবর্তন ঘটে।(ঙ) বাংলাদেশের প্রতিটি অঞ্চলের — বৈশিষ্ট্য আছে।উত্তর: ক) যে সুন্দর করে কথা বলে তাকে বলা হয় চারুবাক।(খ) প্রাচীনকাল থেকে মানুষ ভাব প্রকাশ করার জন্য গান করে এসেছে।(গ) লোকসংগীত সাধারণ মানুষের বাকপ্রতিভার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি।(ঘ) প্রতিটি ঋতুতে প্রকৃতিতে পরিবর্তন ঘটে।(ঙ) বাংলাদেশের প্রতিটি অঞ্চলের নানাবিধ বৈশিষ্ট্য আছে।প্রশ্ন: পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো আলাদা করে লেখো।গায়িকা, রসিক, সুকণ্ঠ, মেয়েলি, শিষ্য, গুরু, রাগিণী, সাধক, পুরুষালি, নর, গায়ক, সাধিকা, গুর্বী।উত্তর: পুরুষবাচক শব্দ: রসিক, সুকণ্ঠ, শিষ্য, গুরু, সাধক, পুরুষালি, নর, গায়ক।স্ত্রীবাচক শব্দ: গায়িকা, মেয়েলি, রাগিণী, সাধিকা, গুর্বী।প্রশ্ন: বিপরীত শব্দ লেখো।মানুষ, সুন্দর, প্রকাশ, আনন্দ, পরিবর্তন, সাফল্য, সম্মান, ব্যবহূত।উত্তর: প্রদত্ত শব্দ বিপরীত শব্দ মানুষ অমানুষ সুন্দর কুৎসিত প্রকাশ অপ্রকাশ আনন্দ বেদনা পরিবর্তন অপরিবর্তন সাফল্য ব্যর্থতা সম্মান অপমান ব্যবহূত অব্যবহূত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল