বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্চর্য পাথরের কথাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘আশ্চর্য পাথরের কথা’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ম্যাগনেট বা চুম্বক কথাটি কোন শব্দ থেকে এসেছে?উত্তর: অনেক কাল আগে মানুষ এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামের একটা জায়গায় আশ্চর্য গুণসম্পন্ন এক অদ্ভুত পাথরের সন্ধান পায়। লোহার টুকরোকে টেনে ধরার চমৎকার ক্ষমতার অধিকারী এই পাথরের অদৃশ্য শক্তি দেখে মানুষ বিস্মিত হয়। ম্যাগনেশিয়াতে এ পাথর পাওয়া গেল বলে সে জায়গার নাম অনুসারে এই আশ্চর্য পাথরের নাম রাখা হয় ম্যাগনেটাইট। আর ম্যাগনেটাইট শব্দ থেকেই এসেছে ম্যাগনেট বা চুম্বক কথাটি।প্রশ্ন: ঝুলন্ত অবস্থায় চুম্বক পাথরের কোন বিস্ময়কর গুণ মানুষের নজরে পড়ে?উত্তর: অনেক কাল আগে এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামক জায়গায় আবিষ্কৃত হয় চুম্বক পাথর। আবিষ্কারের প্রাথমিক পর্যায় মানুষের কাছে চুম্বক পাথরের যে গুণটি প্রথম ধরা পড়ে তা হলো—এই পাথর লোহার টুকরোকে টেনে ধরে রাখার ক্ষমতা রাখে। এরপর চুম্বক পাথর নাড়াচাড়া করতে গিয়ে মানুষের নজরে পড়ে এর আরও এক বিস্ময়কর গুণ। জানা যায়, কেউ একজন লতা কিংবা সুতো দিয়ে একটা সরু লম্বা চুম্বক পাথর ঝুলিয়ে নাড়াচাড়া করছিল। অবাক হয়ে সে লক্ষ করল, ঝুলন্ত অবস্থায় পাথরটা কেবল উত্তর-দক্ষিণমুখো হয়ে থাকে। পাথরের উত্তরমুখী প্রান্তে সরু দাগ দিয়ে তারপর সেটিকে অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করেও দেখা গেল, পাথরটির উত্তরমুখী দিকটা কেবল উত্তরমুখী হয়েই থাকছে। ঝুলন্ত অবস্থায় চুম্বক পাথর উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে—এই বিস্ময়কর গুণ মানুষের নজরে পড়ে।প্রশ্ন: দুটো চুম্বক পাথরের প্রান্ত কাছাকাছি আনা হলে কী দেখা যায়?উত্তর: চুম্বক পাথরের লোহাকে আকর্ষণ করার ক্ষমতা এবং ঝুলন্ত অবস্থায় এটি উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকার গুণ দেখে মানুষ আরও উৎসাহী হয়ে ওঠে। মেতে ওঠে এই পাথর নিয়ে আরও গবেষণার। কিছুকাল পরে মানুষ চুম্বক পাথরের আরও একটি গুণ আবিষ্কার করে। একটি চুম্বক পাথরের উত্তর প্রান্তের কাছে অন্য একটি চুম্বক পাথরের উত্তরপ্রান্ত আনা হলে দেখা যায়, প্রান্ত দুটো ছিটকে দূরে সরে যায়। কিন্তু একটি চুম্বক পাথরের উত্তরপ্রান্তের কাছে অন্য চুম্বক পাথরের দক্ষিণপ্রান্ত আনা হলে তারা একে অন্যকে আকর্ষণ করে এবং একসঙ্গে লেগে থাকে। অর্থাৎ দুটো চুম্বক পাথরের প্রান্ত কাছাকাছি আনা হলে দেখা যায় সমপ্রান্ত সব সময় বিকর্ষণ করে আর বিপরীতপ্রান্ত সব সময় আকর্ষণ করে।প্রশ্ন: চুম্বক পাথর দিয়ে কীভাবে দিকনির্ণয় করা যায়?উত্তর: আবিষ্কারের পর থেকেই চুম্বক পাথর নাড়াচাড়া করতে গিয়ে মানুষ এর অনেক বিস্ময়কর গুণ খুঁজে পায়। কৌতূহলী মানুষ এবার ভাবতে থাকে, বিভিন্ন গুণের অধিকারী এই পাথরটিকে কী কাজে লাগানো যায়। ক্রমে মানুষ অভিজ্ঞতার ভেতর দিয়ে বুঝতে পারল, এ পাথরকে সবচেয়ে বেশি কাজে লাগানো যায় দিক নিরূপণের কাজে। কারণ, চুম্বক পাথরের একটি দিক সব সময় উত্তরমুখো হয়ে থাকে। তাই উত্তর দিকে মুখ করে দাঁড়ালে সহজেই ডান হাতের দিক পূর্ব, আর বাম হাতের দিক পশ্চিম বলে চিনে নেওয়া যায়। এভাবে চুম্বক পাথর দিয়ে দিকনির্ণয় করা যায়।প্রশ্ন: কোন বিজ্ঞানী চুম্বক পাথর দিয়ে এক মহা প্রয়োজনীয় যন্ত্র আবিষ্কার করেন? যন্ত্রটির নাম কী?উত্তর: চুম্বক পাথর আবিষ্কারের পর থেকেই কৌতূহলী মানুষ ভাবতে থাকে, পাথরটাকে কী কাজে লাগানো যায়। ক্রমে মানুষ অভিজ্ঞতার ভেতর দিয়ে বুঝতে পারে, এই পাথর সবচেয়ে বেশি কাজে লাগানো যায় দিক নিরূপণের কাজে। কারণ, চুম্বক পাথরের অনেকগুলো গুণের মধ্যে একটি অন্যতম গুণ হলো, এটা ঝুলন্ত অবস্থায় সব সময় উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। চুম্বকের এই গুণকে কাজে লাগিয়ে চুম্বক পাথর দিয়ে এক মহা প্রয়োজনীয় যন্ত্র আবিষ্কার করেন প্রাচীন গ্রিসের সেরা গণিতবিদ, যন্ত্রপ্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী আর্কিমিডিস। বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কৃত এ যন্ত্রটির নাম কম্পাস বা দিগদর্শন যন্ত্র।রাতের আঁধারে কিংবা দিনের বেলায় আকাশ যখন মেঘে ঢাকা থাকে, তখন মানুষ সহজেই দিক ভুল করতে পারে। তাই গভীর অরণ্যে, শুধু মরুভূমিতে, অসীম মহাকাশে কিংবা অতল সমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র। বিজ্ঞানী আর্কিমিডিম আবিষ্কৃত কম্পাসযন্ত্র মানুষের দিকপ্রদর্শক, পথপ্রদর্শক।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল