বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বন্ধু গাছপালাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রবন্ধ ‘মানুষের বন্ধু গাছপালা’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। শুরুতেই জেনে নেব প্রবন্ধটির মূল ভাব।ড. মাহবুবুল হক রচিত ‘মানুষের বন্ধু গাছপালা’ প্রবন্ধে আমাদের প্রাত্যহিক জীবনে গাছপালার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাই-অক্সাইড নামে বিষাক্ত গ্যাস বাতাসে ছাড়ি। গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত। আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম। শুধু তা-ই নয়, গাছপালা আরও অনেকভাবে আমাদের বাঁচতে সাহায্য করে। খাদ্য, বস্ত্র, ওষুধ, পথ্য ইত্যাদির জন্যও আমরা গাছপালার ওপর নির্ভরশীল। পরিবেশরক্ষার জন্যও গাছপালার কোনো বিকল্প নেই। তাই তো বলা হয়ে থাকে, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’ আমরা গাছ লাগাব এবং পরিবেশরক্ষায় সহায়তা করব। এই মহান উদ্দেশ্য বাস্তবায়ন আরও গতিশীল করার জন্যই ‘মানুষের বন্ধু গাছপালা’ প্রবন্ধটির প্রতিটি লাইন আমাদের অনুধাবন করা দরকার।এবার এসো এই প্রবন্ধে ব্যবহূত কয়েকটি শব্দের অর্থ, বাক্য রচনা প্রশ্নোত্তরের মাধ্যমে শিখে নেওয়া যাক।# শব্দগুলোর অর্থ লেখ: তন্তু, নিসর্গ, অস্তিত্ব, ভারসাম্য, উজাড়, অর্কিড, ভেষজ।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থতন্তু সুতানিসর্গ প্রকৃতিঅস্তিত্ব থাকার অবস্থা, বিদ্যমানতাভারসাম্য ভারের সমতা উজাড় নিঃশেষঅর্কিড পরগাছা, একজাতীয় ফুলভেষজ ওষুধের গুণসম্পন্ন গাছপালা# বাক্য রচনা কর: স্লোগান, বনায়ন, প্লাইউড, অনিবার্য, পরিশোধন।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাস্লোগান বিশ্বের দেশে দেশে এখন পরিবেশরক্ষার স্লোগান উঠেছে।বনায়ন বনায়ন কর্মসূচি পরিবেশরক্ষায় ইতিবাচক ফল দেবে।প্লাইউড আজকাল কাঠের বদলে প্লাইউডও ব্যবহূত হচ্ছে।অনিবার্য লোকটা অনিবার্য মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে।পরিশোধন ঢাকায় পানি পরিশোধন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।# সঠিক উত্তরটি খাতায় লেখ।(ক) গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে?অক্সিজেন/নাইট্রোজেন/কার্বন ডাই-অক্সাইডউত্তর: কার্বন ডাই-অক্সাইড।(খ) গাছপালা না থাকলে বাতাসের কোন উপাদান শেষ হয়ে যেত?— অক্সিজেন/কার্বন ডাই-অক্সাইড/নাইট্রোজেনউত্তর: অক্সিজেন।(গ) খাদ্যশস্য কিসের প্রধান উৎস?ভিটামিন/খনিজ উপাদান/শক্তি। উত্তর: শক্তি।(ঘ) সরিষা, নারকেল, বাদাম কোন জাতীয় খাদ্য? ফল/তন্তু/তেল। উত্তর: তেল।(ঙ) কী থেকে কফি ও কোকো তৈরি হয়?লতা/ফল/বীজ। উত্তর: বীজ।(চ) কোনটি তন্তু উৎপাদনকারী গাছ?মেহগনি/শাল/পাট। উত্তর: পাট।(ছ) কোনটি ভেষজ গুণসম্পন্ন?গর্জন/সিঙ্কোনা/সেগুন। উত্তর: সিঙ্কোনা।(জ) ম্যালেরিয়ার ওষুধ কোনটি থেকে তৈরি হয়?সিঙ্কোনা/আসাম লতা/কালমেঘ। উত্তর: সিঙ্কোনা।(ঝ) যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে কী হয়?বৃষ্টি/খরা/ঝড়। উত্তর: বৃষ্টি।(ঞ) গাছপালা না থাকলে পরিবেশ কেমন হতো?শীতল/নাতিশীতোষ্ণ/উষ্ণ। উত্তর: উষ্ণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল