বাংলা
মানুষের বন্ধু গাছপালাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের প্রবন্ধ ‘মানুষের বন্ধু গাছপালা’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বিভিন্ন প্রকারের খাদ্যের তিনটি করে নাম লেখ।(ক) ফল-জাতীয় খাদ্য (খ) শাকসবজি-জাতীয় খাদ্য (গ) শস্য-জাতীয় খাদ্য (ঘ) চিনি-জাতীয় খাদ্য (ঙ) বাদাম-জাতীয় খাদ্য (চ) তেল-জাতীয় খাদ্য (ছ) মসলা-জাতীয় খাদ্য (জ) পানীয় জাতীয় খাদ্য (ঝ) প্রাণিজ জাতীয় খাদ্য।উত্তর: বিভিন্ন প্রকারের খাদ্যের তিনটি করে নাম নিচে লেখা হলো:(ক) ফল-জাতীয় খাদ্য: ১. আম ২. জাম ৩. কাঁঠাল(খ) শাকসবজি-জাতীয় খাদ্য: ১. আলু ২. শিম ৩. পালংশাক(গ) শস্য-জাতীয় খাদ্য: ১. চাল ২. ডাল ৩. গম(ঘ) চিনি-জাতীয় খাদ্য: ১. আখ ২. খেজুর ৩. তাল(ঙ) বাদাম-জাতীয় খাদ্য: ১. চিনাবাদাম ২. কাজু বাদাম ৩. আখরোট(চ) তেল-জাতীয় খাদ্য: ১. সরিষা ২. সূর্যমুখী ৩. জলপাই(ছ) মসলা-জাতীয় খাদ্য: ১. মরিচ ২. কালজিরা ৩. হলুদ(জ) পানীয় জাতীয় খাদ্য: ১. চা ২. কফি ৩. কোকো (ঝ) প্রাণিজ জাতীয় খাদ্য: ১. গরুর মাংস ২. হাঁসের মাংস ৩. মুরগির মাংসপ্রশ্ন: গাছপালা না থাকলে আমাদের কী অবস্থা হতো?উত্তর: গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাই-অক্সাইড নামে বিষাক্ত গ্যাস বাতাসে ছাড়ি। আর গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত। আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম।প্রশ্ন: গাছপালা আমাদের কী কী ধরনের খাদ্যের জোগান দেয়?উত্তর: জীবন ধারণের জন্য খাদ্যের একান্ত প্রয়োজন। গাছপালা খাবার সরবরাহ করে এবং আমাদের জীবন বাঁচায়। গাছপালা আমাদের নানা রকম খাদ্যের যোগান দেয়। গাছপালার জোগান দেওয়া এসব খাদ্যের মধ্যে রয়েছে নানা রকম ফল, শাকসবজি, খাদ্যশস্য, চিনি, বাদাম ও তেল।প্রশ্ন: বাদামজাতীয় খাদ্য কোনগুলো?উত্তর: গাছপালার জোগান দেওয়া খাদ্যগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য খাদ্য হলো বাদামজাতীয় খাদ্য। বাদামজাতীয় খাদ্যগুলো হলো: চিনাবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তা ইত্যাদি।প্রশ্ন: চিনি বা শর্করা জাতীয় খাদ্য কোন কোন গাছ থেকে পাওয়া যায়?উত্তর: আমাদের প্রাত্যহিক খাদ্যতালিকায় চিনি বা শর্করা জাতীয় খাদ্যের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই চিনি বা শর্করা জাতীয় খাদ্যও আমরা পেয়ে থাকে বিভিন্ন রকমের গাছপালা থেকে। যেসব গাছ থেকে চিনি বা শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায় সেসব গাছ হলো আখ, খেজুর, তাল ইত্যাদি।প্রশ্ন: কোন কোন উদ্ভিদদের বীজ বা মণ্ড থেকে আমরা তেল পাই?উত্তর: গাছপালা বা উদ্ভিদের ওপর আমরা নানাভাবে নির্ভরশীল। অক্সিজেন সরবরাহ করা ছাড়াও গাছপালা বা উদ্ভিদ আমাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। আমাদের প্রাত্যহিক খাদ্য তালিকায় তেল একটি অপরিহার্য বস্তু। এই তেলজাতীয় খাবার ও আমরা পেয়ে থাকি উদ্ভিদ বা গাছপালা থেকে। যেসব উদ্ভিদের বীজ বা মণ্ড থেকে আমরা তেল পাই সে সব উদ্ভিদ হলো সরিষা, নারকেল, তেল, বাদাম, সূর্যমুখী, সয়াবিন, জলপাই ইত্যাদি।প্রশ্ন: উদ্ভিদ থেকে আমরা কী কী মসলা পাই?উত্তর: উদ্ভিদ আমাদের পরম উপকারী বন্ধু। আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তার প্রায় সবকিছুই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এমনকি আমাদের খাদ্যদ্রব্য তৈরির উপাদান- উপকরণ মসলাও আমরা পেয়ে থাকি উদ্ভিদ থেকে। উদ্ভিদ থেকে আমরা যে মসলা পাই, তা হলো মরিচ, কালজিরা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনে, তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ ইত্যাদি।প্রশ্ন: মানুষ ছাড়া আর কারা গাছপালার ওপর নির্ভরশীল?উত্তর: গাছপালা শুধু মানুষেরই পরম বন্ধু নয়, অন্যান্য প্রাণী ও গাছপালার ওপর নির্ভরশীল। মানুষ ছাড়া আর যারা গাছপালার ওপর নির্ভরশীল তারা হলো গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। অর্থাৎ, মাংস হিসেবে আমরা যেসব প্রাণিজ খাদ্য খাই সেসব প্রাণীও খাদ্যের জন্য গাছপালার ওপর নির্ভরশীল।প্রশ্ন: আসবাবপত্র তৈরিতে সাধারণত কী কী বৃক্ষের কাঠ ব্যবহূত হয়?উত্তর: আমাদের জীবনে গাছপালার অনেক অবদান রয়েছে। সেই আদিম কাল থেকে ঘরবাড়ি তৈরির কাজে মানুষ গাছপালা ব্যবহার করে আসছে। শুধু তাই নয়, ঘরের আসবাবপত্র তৈরিতেও গাছপালা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। আসবাবপত্র তৈরিতে সাধারণত যেসব বৃক্ষের কাঠ ব্যবহূত হয় সেগুলো হলো মেহগনি, সেগুন, শাল, গর্জন ইত্যাদি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল