বাংলা
মানুষের বন্ধু গাছপালাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘মানুষের বন্ধু গাছপালা’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ঘরবাড়ি তৈরিতে গাছপালা কীভাবে কাজে লাগে?উত্তর: আমাদের জীবনে গাছপালা অনেক কাজে লাগে। সেই আদিমকাল থেকে ঘরবাড়ি তৈরির কাজে মানুষ গাছপালা ব্যবহার করে আসছে। ঘরের খুঁটি, বেড়া, চাল, তৈরিতে একসময় গাছপালার ব্যবহার অপরিহার্য ছিল। বর্তমানে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে গাছ তথা গাছ থেকে প্রাপ্ত কাঠ ব্যবহূত হয়।প্রশ্ন: বসতবাড়ির শোভাবর্ধন করে এবং উদ্যান রচনার কাজে ব্যবহূত হয় এমন কিছু গাছপালার নাম লেখো।উত্তর: বসতবাড়ির শোভাবর্ধন ও উদ্যান রচনায়ও গাছের জুড়ি নেই। বসতবাড়ির শোভাবর্ধন করে এবং উদ্যান রচনার কাজে ব্যবহূত হয় এমন কিছু গাছ হলো চন্দ্রমল্লিকা, জিনিয়া, গাঁদা, দোপাটি, করবি, চাঁপা, কাঁঠালিচাঁপা, জবা, রজনীগন্ধা, গোলাপ, যুঁই ইত্যাদি ফুল। এ ছাড়া নানা রকমের অর্কিড ও পাতাবাহার গাছ পরিবেশকে শোভন ও সুন্দর করে।প্রশ্ন: প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?উত্তর: প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে ভালো বৃষ্টি হয়। ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়। তা ছাড়া গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয়রোধ করে। ঝড়, বৃষ্টি ও বন্যা প্রতিরোধে গাছপালা সহায়তা করে। গাছপালা না থাকলে পরিবেশ উষ্ণ হয়ে উঠত। পৃথিবীও মরুভূমিতে পরিণত হতো। মানুষের অস্তিত্বও বিপন্ন হয়ে পড়ত। গাছপালা প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে বলেই আমরা পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারছি।প্রশ্ন: বাক্য রচনা করোরোগবালাই, শাকসবজি, খাদ্যশস্য, মুখরোচক, ডালপালা, আসবাবপত্র, বায়ুমণ্ডল, হুমকি, বনায়ন, সহায়তা।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনারোগবালাই— ভিটামিন ও খনিজ উপাদান আমাদের শরীরের গঠনে এবং রোগবালাই থেকে শরীর রক্ষায় সহায়তা করে।শাকসবজি— শাকসবজি থেকে আমরা নানা খাদ্য উপাদান পেয়ে থাকি।খাদ্যশস্য— চাল, ডাল, গম, যব ইত্যাদি খাদ্যশস্য আমাদের শক্তির প্রধান উৎস।মুখরোচক— চা, কফি, কোকো ইত্যাদি মুখরোচক পানীয় আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি।ডালপালা— একসময় গাছের ডালপালা মানুষের প্রয়োজনীয় জ্বালানি ছিল।আসবাবপত্র— সেগুন বৃক্ষের কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র সবচেয়ে সুন্দর ও মজবুত।বায়ুমণ্ডল— বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখে।হুমকি— ইচ্ছেমতো গাছ কাটা ও বন উজাড় করা আমাদের অস্তিত্বের জন্য হুমকি।বনায়ন— দেশের সর্বত্র এখন বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।সহায়তা— আমরা গাছ লাগাব এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব।