বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # শব্দগুলোর অর্থ লেখো।সমাবেশ, নির্যাতিত, কারারুদ্ধ, প্রতিবাদী, জীবনাচরণ, বিষনজর, মজলুম, নিপীড়িত, আত্মসমর্পণ, মোহ, অনাড়ম্বর, পদমর্যাদাপ্রদত্ত শব্দ শব্দের অর্থসমাবেশ সভানির্যাতিত অত্যাচারিত কারারুদ্ধ জেলে বন্দী প্রতিবাদী যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা বিরোধিতা করেনজীবনাচরণ জীবন যাপনের ধরনবিষনজর খারাপ চোখে দেখা মজলুম উৎপীড়িত যাদের ওপর জুলুম বা অত্যাচার করা হয়েছে নিপীড়িত দলিত, অত্যাচারিত আত্মসমর্পণ পরাজয় মেনে নিয়ে নতি স্বীকার করামোহ লোভ-লালসাঅনাড়ম্বর সাধারণ, আড়ম্বরহীনপদমর্যাদা পদের সম্মান।প্রশ্ন: ‘লাইন প্রথা’ বলতে কী বোঝো? উত্তর: অবিভক্ত ভারতবর্ষের আসাম প্রদেশের একটি কুখ্যাত আইন ‘লাইন প্রথা’ নামে পরিচিত। আসামে বাঙালি নির্যাতন ও বাঙালিদের বিতাড়নের জন্য এ আইন করা হয়েছিল। এ আইনের ফলে ওখানে বসবাসকারী বাঙালিরা একটা নির্দিষ্ট লাইন বা এলাকার বাইরে যেতে পারত না, কাজকর্ম করতে পারত না। তখন আসামে প্রায় ৩৫ লাখ লোক বাস করত। এ আইনের ফলে বাঙালিরা রাতারাতি ভূমিহীন, অসহায় ও দরিদ্র মানুষে পরিণত হয়। মওলানা ভাসানী এ আইনের বিরুদ্ধে আন্দোলন করেন। ১৯৪৫ সালে এ আইন বাতিল হয়। প্রশ্ন: কাগমারি সম্মেলন কী? উত্তর: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারিতে আন্তর্জাতিক এক সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দেশের ইতিহাসে এ সম্মেলন কাগমারি সম্মেলন নামে বিখ্যাত। এ সম্মেলনে দেশ-বিদেশের বহু খ্যাতিমান সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ যোগ দেন। এই সম্মেলনে মওলানা ভাসানী পূর্ব পাকিস্তানের ওপর পাকিস্তানি শাসকদের অবিচার ও শোষণের চিত্র তুলে ধরেন। প্রশ্ন: মজলুম শব্দের অর্থ কী? কাকে মজলুম জননেতা বলা হতো? কেন? উত্তর: মজলুম শব্দের অর্থ উৎপীড়িত। অর্থাৎ যাদের ওপর জুলুম বা অত্যাচার করা হয়েছে তাদের মজলুম বলা হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হতো। তিনি চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। মজলুম মানুষের সুখ-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন। তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। এ জন্য তাঁকে মজলুম জননেতা বলা হতো। প্রশ্ন ‘ভাসান চরের মওলানা’ নাম দেয় কারা? কেন? উত্তর: আসামের ধুবড়ি জেলার ভাসান চরের সাধারণ কৃষকেরা মজলুম জননেতা আবদুল হামিদ খানকে ভালোবেসে ‘ভাসান চরের মওলানা’ নাম দেন। সেই থেকে তার পরিচয় হয় মওলানা ভাসানী। ১৯২৪ সালে আসামের ধুবড়ি জেলার ভাসান চরে বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মজলুম জননেতা আবদুল হামিদ খান এক বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এই সমাবেশে সাধারণ কৃষকেরা তাঁকে ভাসান চরের মওলানা তথা মওলানা ভাসানী নামে আখ্যায়িত করেন। প্রশ্ন: কোথায় কখন কাগমারি সম্মেলন হয়? এ সম্মেলনে কারা যোগ দিয়েছিলেন? উত্তর: এ দেশের ইতিহাসে কাগমারি সম্মেলন এক অবিস্মরণীয় সম্মেলন। মওলানা ভাসানীর আহ্বানে ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারিতে এই বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন হয়। এই সম্মেলনে দেশ-বিদেশের বহু খ্যাতিমান সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন। মওলানা ভাসানী এই ঐতিহাসিক সম্মেলনে পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল