বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার আমি ছাত্রপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘সবার আমি ছাত্র’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের শব্দগুলোর অর্থ লেখো।উদার, মন্ত্রণা, ইঙ্গিত, অন্তর, সহিষ্ণুতা, বনানী, শ্যাম, দিবারাত্র, তেজে।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ উদার মহৎ মন্ত্রণা পরামর্শ ইঙ্গিত সংকেত অন্তর মন সহিষ্ণুতা সহনশীলতা বনানি অরণ্য শ্যাম শ্যামল, সবুজ দিবারাত্র দিনরাত তেজে আলোকে, প্রভায়।# নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্য রচনা করো।দিবারাত্র, দীক্ষা, মৌন, রত্ন আকর, সহিষ্ণুতা, উদার।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাদিবারাত্র দিবারাত্র রহিমার খাটুনির অন্ত নেই।দীক্ষা ছাত্ররা শিক্ষকের কাছ থেকেই দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করে থাকে।মৌন পাহাড় মানুষকে মৌন হওয়ার শিক্ষা দেয়। রত্ন আকর মহৎ লোকের অন্তর হলো রত্ন আকর।সহিষ্ণুতা সহিষ্ণুতা মহৎ গুণ।প্রশ্ন: আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কী শিক্ষা দেয়?উত্তর: ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতিতে বিরাজমান আকাশ, বায়ু ও পাহাড় থেকে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ সম্পর্কে আলোকপাত করেছেন।প্রকৃতির খোলা আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়। উৎসাহ ও প্রেরণা মানবজীবনে একান্ত প্রয়োজন। জীবনে সফলতা লাভের জন্য কাজের বিকল্প নেই। বায়ু আমাদের সে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ বায়ু আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়। পাহাড় আকারে অনেক বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না। শ্রেষ্ঠত্ব দাবি করে না। পাহাড় আমাদের মৌন ও মহান হওয়ার শিক্ষা দেয়।প্রশ্ন: খোলা মাঠ কী উপদেশ দেয়?উত্তর: কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ কবিতায় খোলা মাঠের উপদেশের কথা বলা হয়েছে।খোলা মাঠ বন্ধনহীন মুক্তাঙ্গন। মনের আনন্দে সেখানে আমরা ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারি। খোলা মাঠ উদারতার প্রতীক। খোলা মাঠ আমাদের মুক্তপ্রাণ উদার হূদয়ের অধিকারী হওয়ার উপদেশ দেয়।প্রশ্ন: সূর্য ও চাঁদ আমাদের কী শেখায়?উত্তর: সূর্য ও চাঁদ প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ কবিতায় প্রকৃতির অনন্য সম্পদ সূর্য ও চাঁদের নির্মল শিক্ষাদানের কথা উল্লেখ করা হয়েছে।সূর্য তার নিজস্ব আলোয় সারা পৃথিবী আলোকিত করে। সূর্যের আলোয় অন্ধকার দূর হয়। সূর্য আমাদের স্বকীয় বৈশিষ্ট্যে নিজস্ব প্রখরতায় মানবীয় গুণাবলিকে উদ্ভাসিত করতে শেখায়। অপরদিকে চাঁদের স্নিগ্ধতা আমাদের হূদয়কে ভাবাবেগে আপ্লুত করে। চাঁদ আমাদের মিষ্টি হাসি হাসতে এবং মধুর কথা বলতে শেখায়। অর্থাৎ এই পৃথিবীর সবকিছুকে নির্মল ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে শেখায় চাঁদ।প্রশ্ন: সাগর ও নদীর শিক্ষা কী?উত্তর: সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায়। এসব বস্তু খুব মূল্যবান। সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সৎ গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতো আমাদের হূদয়কে রত্ন আকর হিসেবে গড়ে তোলা প্রয়োজন। অর্থাৎ সাগর আমাদের সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয়।নদী অবিরাম বয়ে চলে। নদীর চলার কোনো শেষ নেই। নদীর গতি কখনো পেছনে ফেরে না। নদী আমাদের আপন বেগে চলতে শিক্ষা দেয়।প্রকৃতপক্ষে সাগর ও নদী আমাদের সৎ ও গতিশীল হতে শিক্ষা দেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল