রচনা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয় থেকে একটি রচনা দেওয়া হলো।
একজন বীর মুক্তিযোদ্ধা
(উপশিরোনাম: ভূমিকা, পরিচয়, মুক্তিযুদ্ধে অবদান, উপসংহার)
ভূমিকা: বাংলাদেশ স্বাধীন দেশ। পূর্বে এই দেশ পাকিস্তানের অংশ ছিল। কিন্তু ১৯৭১ সালে সশস্ত্র স্বাধীনতাসংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে এ দেশের অনেক মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। তেমনই একজন বীর মুক্তিযোদ্ধার নাম মুন্সী আব্দুর রউফ।
পরিচয়: মুন্সী আব্দুর রউফ ১৯৪২ সালে ১ মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তঁার বাবার নাম মুন্সী মেহেদী হাসান এবং মায়ের নাম মুকিদুন্নেসা। ইস্টবেঙ্গল রেজিমেন্টে তিনি সৈনিক হিসেব কর্মরত ছিলেন।
মুক্তিযুদ্ধে অবদান: মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্টবেঙ্গল রেজিমেন্টের অন্য বাঙালি সৈনিকদের মতো তিনিও মুক্তিযুদ্ধে ঝঁাপিয়ে পড়েন। ১৯৭১ সালের ৮ এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নেৌবাহিনীকে আক্রমণের জন্য মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান নেয়। পাকিস্তানি সৈন্যরা সাতটি স্পিডবোট আর দুটি মোটর লঞ্চ নিয়ে স্বল্পসংখ্যক মুক্তিযোদ্ধার ওপর আক্রমণ করে। মৃতু্য অবধারিত জেনেও তঁারা রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিনগান নিয়ে শত্রুসেনাদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল এবং অনেকে মারা গেল। এরপর গুলি ছুড়তে ছুড়তে তঁারা পিছু হটতে থাকলেন। এ রকম মুহূর্তেই হঠাত্ গোলা এসে পড়ল তঁার ওপর, তিনি শহীদ হলেন। তঁার পবিত্র রক্তে রঞ্জিত হলো এ দেশের মাটি। এই বীর মুক্তিযোদ্ধাকে রাঙামাটির বোর্ডবাজারে সমাহিত করা হয়। সেখানে তিনি অনি্তম শয়ানে শায়িত আছেন।
উপসংহার: লাখো প্রাণের বিনিময়ে, বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারায় স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের। দেশের স্বাধীনতার জন্য তঁার এ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তঁাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। আমরা তঁাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা