বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার আমি ছাত্রপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘সবার আমি ছাত্র’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের শব্দগুলোর অর্থ লেখো।প্রশ্ন: মাটি কীভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়?উত্তর: সহিষ্ণুতা কথাটির অর্থ হলো সহনশীলতা। সহিষ্ণুতা মানবজীবনের একটি বিশেষ গুণ। সার্থক ও সফল জীবনের জন্য প্রত্যেক মানুষেরই এই গুণ থাকা দরকার।আমাদের আবাসভূমি এই পৃথিবীর অন্যতম উপাদান মাটি। এই মাটির ওপর আমরা চলাফেরা করি, ঘরবাড়ি তৈরি করি, মাটির বুক চিরে আমরা ফসল ফলাই। কিন্তু মাটি কখনো আমাদের এসব কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করে না। আমাদের সব রকম অত্যাচার মাটি নীরবে সহ্য করে যায়। মাটি ধৈর্য ও সহ্য শক্তির প্রতীক। মাটি তার সহ্যগুণের মাধ্যমে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়।প্রশ্ন: ‘বিশ্ব জোড়া পাঠশালা মোর’ এ কথার অর্থ কী?উত্তর: পাঠশালা হলো শিক্ষা গ্রহণের স্থান। ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন।আমাদের এই পৃথিবী অনেক বড়। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এদের সবার কাছে এ সবকিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। শুধু তাই নয়, এই পৃথিবীর প্রাকৃতিক রূপ, নানা জাতি, নানা দেশ থেকেও আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সত্যিকার অর্থে এ পৃথিবী স্বয়ং একটি বিশাল পাঠশালা ও অফুরন্ত জ্ঞানের ভান্ডার। এর কাছ থেকে শিক্ষার শেষ নেই। ‘বিশ্ব জোড়া পাঠশালা মোর’—এ কথার মধ্য দিয়ে কবি ওই বিষয়গুলোই বোঝাতে চেয়েছেন।প্রশ্ন: ব্যাখ্যা লেখো।‘বিশ্ব জোড়া পাঠশালা মোরসবার আমি ছাত্র’...উত্তর: আলোচ্য অংশটুকু কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে বিশ্ব প্রকৃতিকে পাঠশালার সঙ্গে তুলনা করা হয়েছে।এ পৃথিবী অনেক বড়। পৃথিবীর প্রাকৃতিক রূপ, নানা জাতি, নানা দেশ প্রভৃতি থেকে আমরা অনেক কিছু শিক্ষালাভ করতে পারি। এ পৃথিবীকে বলা যায় একটি বিশাল পাঠশালা। এ পৃথিবী, এ প্রকৃতি থেকে আমরা বিভিন্নভাবে অনেক নতুন নতুন জিনিস শিখে নিচ্ছি। তার কাছ থেকে শিক্ষার শেষ নেই।প্রশ্ন: ‘সবার আমি ছাত্র’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো।উত্তর: মানুষ প্রকৃতির আবহাওয়ায় লালিত সন্তান। তাই প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হতে, খোলা মাঠের কাছে শিক্ষা পাই দিল-খোলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝরনা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা।