বাংলা
দেশের জন্যপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘দেশের জন্য’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: দেশের জন্য কবিতার মূলভাব লেখো।উত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাদের কবিতায় লিখেছেন। এ দেশ আমাদের গর্ব, এ দেশকে আমরা ভালোবাসি। এ দেশের জন্য আমাদের কাজ করতে হবে।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।প্রত্যহ, চিরকাল, তরঙ্গ, দিশেহারা, সোনার ছবিউত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থপ্রত্যহ প্রতিদিনচিরকাল সব সময়তরঙ্গ ঢেউদিশেহারা দিকহারাসোনার ছবি সুন্দর ছবি, রূপে ভরাপ্রশ্ন: বাক্য রচনা করো।তরঙ্গ, দিশেহারা, প্রত্যহ, গর্ব, রাত্রিদিন, চিরকাল, সোনার ছবি, সবুজ, শব্দ, কবি, পাহাড়, সাগর।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাতরঙ্গ মেঘনা নদীর প্রবল তরঙ্গে নৌকাটি ডুবে গেছে।দিশেহারা মনে রেখো, বিপদে দিশেহারা হতে নেই।প্রত্যহ বিপুল প্রত্যহ খুব ভোরে ঘুম থেকে ওঠে।গর্ব বাংলাদেশ আমাদের গর্ব, এই দেশকে আমরা ভালোবাসি।রাত্রিদিন বাংলাদেশের উন্নতির জন্য আমাদের রাত্রিদিন কাজ করতে হবে।চিরকাল চিরকাল তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।সোনার ছবি বাংলাদেশের সবুজ গ্রাম যেন সোনার ছবি।সবুজ সবুজ ঘাসে ভরে গেছে খেলার মাঠটি।শব্দ দূর থেকে ভেসে আসে বাঁশির শব্দ।কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।পাহাড় বান্দরবান জেলায় অনেক পাহাড় আছে।সাগর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সাগর-সৈকত।প্রশ্ন: সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. কখনো সাগর /যেখানে—/ তরঙ্গ—খ. সবকিছু নিয়ে/ আমাদের দেশ/একটি— —গ. এ দেশকে নিয়ে/ — —/ প্রত্যহ চিরদিন।ঘ. এ দেশকে আমি/ — — —/ চিরকাল ভালোবাসি।উত্তর: ক. কখনো সাগর/ যেখানে স্রোতের/ তরঙ্গ দিশেহারাখ. সবকিছু নিয়ে/ আমাদের দেশ/ একটি সোনার ছবি।গ. এ দেশকে নিয়ে/ আমার গর্ব/ প্রত্যহ চিরদিন।ঘ. এ দেশকে আমি/ রাত্রি ও দিন/ চিরকাল ভালোবাসি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল