বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার আমি ছাত্রপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘সবার আমি ছাত্র’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: সাগর ও নদীর শিক্ষা কী?উত্তর: সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায়। এসব বস্তু খুব মূল্যবান। সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনই আমাদের অন্তর ও সৎ গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতো আমাদের হূদয়কে রত্ন-আকর হিসেবে গড়ে তোলা প্রয়োজন। অর্থাৎ সাগর আমাদের সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয়।নদী নিরবধি বয়ে চলে। নদীর চলার কোনো শেষ নেই। নদীর গতি কখনো পেছনে ফেরে না। নদী আমাদের আপন বেগে চলতে শিক্ষা দেয়।প্রকৃতপক্ষে সাগর ও নদী আমাদের সৎ ও গতিশীল হতে শিক্ষা দেয়।প্রশ্ন: ব্যাখ্যা লেখো।‘বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র’...উত্তর: আলোচ্য অংশটুকু কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে বিশ্ব প্রকৃতিকে পাঠশালার সঙ্গে তুলনা করা হয়েছে।এই পৃথিবী অনেক বড়। পৃথিবীর প্রাকৃতিক রূপ, নানা জাতি, নানা দেশ প্রভৃতি থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। এই পৃথিবীকে বলা যায় একটি বিশাল পাঠশালা। এই পৃথিবী, এই প্রকৃতি থেকে আমরা বিভিন্নভাবে অনেক নতুন জিনিস শিখে নিচ্ছি। প্রশ্ন: ‘সবার আমি ছাত্র’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো।উত্তর: মানুষ প্রকৃতির আবহাওয়ায় লালিত সন্তান। তাই প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন-মহান হতে, খোলা মাঠের কাছে শিক্ষা পাই দিল খোলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে এবং নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝরনা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা।প্রশ্ন: ডান দিক থেকে শব্দ এনে শূন্যস্থান পূরণ করো।উত্তর: ক. সূর্য আমায় মন্ত্রণা দেয় খ. আপন তেজে জ্বলতে, গ. চাঁদ শিখাল হাসতে মোরে ঘ. মধুর কথা বলতে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল