বাংলা
সবার আমি ছাত্রপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘সবার আমি ছাত্র’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: বিপরীত শব্দ লেখো।উদার, মৌন, খোলা, জ্বলা, সহিষ্ণুতা, কঠোর।উত্তর: প্রদত্ত শব্দ বিপরীত শব্দ উদার অনুদার মৌন মুখর খোলা বন্ধ জ্বলা নেভা সহিষ্ণুতা অসহিষ্ণুতা কঠোর কোমলপ্রশ্ন: একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নিই।উত্তর:আকাশ — গগন, অম্বর, নভোমণ্ডল।বায়ু — বাতাস, হাওয়া, পবন, সমীরণ।পাহাড় — পর্বত, শৈল, গিরি।সূর্য — রবি, দিবাকর, তপন, প্রভাকর।চাঁদ — চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, ইন্দু।নদী — তটিনী, প্রবাহিণী, স্রোতস্বতী, স্রোতস্বিনী।মাটি — ভূমি, মৃত্তিকা, জমি, ভূ-সম্পত্তি।পৃথিবী — ধরনি, বসুন্ধরা, ধরিত্রী।বন — অরণ্য, জঙ্গল, কানন, কুঞ্জ, গহন।সাগর — সমুদ্র, সিন্ধু, বারীশ, বারিধি, অর্ণব, জলধি।দিন — দিবস, দিবা।রাত্র — রাত, রাত্রি, রজনী, যামিনী, নিশা, বিভাবরী।