বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণী জগৎ এক বিস্ময়প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘প্রাণী জগৎ এক বিস্ময়’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # এককথায় উত্তর দাও।প্রশ্ন: হাতির অদ্ভুত অঙ্গটি কী? উত্তর: শুঁড়।প্রশ্ন: জিরাফের বড় শত্রু কে? উত্তর: সিংহ।প্রশ্ন: কোন পাখিকে ‘দৈত্যপাখি’ বলা হয়? উত্তর: উটপাখি। প্রশ্ন: কোন প্রাণীকে গাছ বলে ভুল হয়? উত্তর: জিরাফ।প্রশ্ন: গরিলা কোন মহাদেশে বাস করে? উত্তর: আফ্রিকা।প্রশ্ন: কোন প্রাণী কুমির নয় অথচ কুমিরের মতো দেখতে? উত্তর: ঘড়িয়াল। # সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন: হাতি দেখতে কেমন? শুঁড়ের সাহায্যে হাতি কী কী কাজ করতে পারে?উত্তর: হাতি আমাদের খুব পরিচিত প্রাণী। ডাঙার প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। বিশাল দেহের অধিকারী হাতির চোখ দুটি খুব ছোট। হাতির কান দুটো দেখতে অনেকটা কুলার মতো আর পা লম্বা, মোটা ও পুরু। হাতির অদ্ভুত আকৃতির শুঁড় আছে।শুঁড়ের সাহায্যে হাতি অনেক কাজ করতে পারে। শুঁড় দিয়ে গায়ে পানি ছিটিয়ে হাতি গোসল সেরে নেয়। শুঁড় দিয়ে বড় রকমের গাছ উপড়ে ফেলতে পারে এবং শুঁড়ের সাহায্যে বড় বড় গাছের গুঁড়িও টানতে পারে।প্রশ্ন: গণ্ডারকে আজব প্রাণী বলা হয়েছে কেন? রেগে গেলে সে কী করে? উত্তর: ডাঙায় বাস করে এমন অনেক প্রাণীর মধ্যে গণ্ডার অন্যতম। গণ্ডারের নাকের ওপর একটা বা দুটো শিং থাকে। গণ্ডারকে বনের অন্য সব প্রাণী ভীষণ ভয় পায়। এমনকি বাঘ-সিংহও গণ্ডারের ধারেকাছে ঘেঁষে না। বিপদে পড়লে সে শিং বাগিয়ে তীরবেগে তেড়ে যায়। গণ্ডারের দৃষ্টিশক্তি ক্ষীণ, কিন্তু ঘ্রাণশক্তি প্রখর। এ ছাড়া গণ্ডার তার বিরাট দেহ নিয়ে চমৎকার সাঁতার কাটতে পারে। পানিতে একবার ডুব দিয়ে অনেকক্ষণ কাটিয়ে দেয় সে। গণ্ডার দাঁড়িয়ে, কাত হয়ে বা হাঁটু মুড়ে উপুড় হয়ে ঘুমায়। ঘণ্টায় সে ৩০ থেকে ৪০ মাইল বেগে ছুটতে পারে। বিস্ময়কর আকৃতি ও অদ্ভুত স্বভাবের কারণে গণ্ডারকে আজব প্রাণী বলা হয়েছে।গণ্ডার বেশ রগচটা প্রাণী। রেগে গেলে সে বনে হুলুস্থুল কাণ্ড বাধিয়ে দেয়। প্রশ্ন: জিরাফ দেখতে কেমন? বনপথে সে কীভাবে এবং কত মাইল বেগে ছোটে? উত্তর: আফ্রিকা মহাদেশের জন্তু জিরাফ দেখতে ভারি সুন্দর। প্রাণী জগতে উচ্চতায় আর সব প্রাণীকে হার মানায় জিরাফ। জিরাফ প্রায় ১৮ ফুট উঁচু হয়। জিরাফের গায়ের চামড়ায় অসংখ্য দাগ। জিরাফ পা বাঁকাতে পারে না। সামনের দুখানা পা ফাঁক করে সে নিচু হয়ে পানি খায়। জিরাফ দাঁড়িয়ে ঘুমায়। বিশাল শরীর নিয়ে বনপথে সে ঘণ্টায় ৩০ মাইলেরও বেশি বেগে ছুটতে পারে। ছোটার সময় সে মাথাটা বেশ নুইয়ে রাখে, যাতে গাছের ডালে না ঠেকে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল